চা বিরতির পরে প্যাভিলিয়নে মুশফিক
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১১ ১১ ১১ আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১১ ১১ ১১
সিলেট টেস্টের দ্বিতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসে করা ২৮২ রানের জবাবে বাংলাদেশের ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল চা বিরতির পরেও অব্যাহত রয়েছে। মুশফিকুর রহিমের উইকেট পতনের পর এখন পর্যন্ত টাইগারদের স্কোর ৬ উইকেটে ৮২ রান।
জারভিসের করা ব্যাক অফ লেন্থে করা অফ স্টাম্পের ওপরে এক্সট্রা বাউন্সের বল মুশফিক খোঁচা মেরে নিজের বিপদ ডেকে আনেন। তাতে করে বল চলে যায় চাকাভার গ্লাভসে এবং শেষ হয় ৫৪ বলে ৫ চারের মারে ৩১ রান করা মুশফিকের ইনিংস।
এর আগে বিনা উইকেটে ২ রান নিয়ে লাঞ্চের পর ব্যাটিং শুরু করে বাংলাদেশ। তার একটু পরেই চাতারার অফ স্টাম্পের ওপরে করা বল অ্যাঙ্গেল ব্যাটে খেলতে গিয়ে বল ইমরুলের ব্যাটে লেগে ইনসাইডেজ হয়ে স্টাম্পে আঘাত হানে। তাতে টাইগারদের প্রথম উইকেটের পতন ঘটে।
খানিক পরে টাইগার শিবিরে আঘাত হানেন জারভিস। তার করা অফ স্টাম্পের বাইরের বল চালাতে যান লিটন। কিন্তু বল তার ব্যাটে লেগে চলে যায় সোজা চাকাভার গ্লাভসে। ফলে লিটনের ইনিংস মাত্র ৯ রানেই শেষ হয়।
দলীয় ১৯ রানের মাথায় চাতারার অফ স্ট্যাম্পের বল শান্ত মারতে গেলে বল তার ব্যাটের কানায় আলতোভাবে স্পর্শ করে জমা পড়ে চাতারার গ্লাভসে। আম্পায়ার আউট না দিলেও জিম্বাবুয়ে রিভিউ নিলে তাতে সফল হয় এবং শান্ত আউট হয়ে ফেরত যান।
তার ২ বল পরই চাতারার অফ স্টাম্পের বল রিয়াদের ব্যাটে লেগে ইন্সাইডেজ হলে বল স্টাম্পে আঘাত হানে। তাতে রানের খাতা খোলার আগেই রিয়াদ বোল্ড হয়ে যান।
দলীয় ৪৯ রানের মাথায় সিকান্দার রাজার করা অফ ব্রেকের বিপক্ষে খেলতে যান মুমিনুল। বল তার ব্যাটের কানায় লেগে চলে যায় সরাসরি স্লিপে দাঁড়িয়ে থাকা হ্যামিল্টন মাসাকাদজার হাতে।
তার আগে রবিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়া ম্যাচের দ্বিতীয় দিনের প্রথম সেশনেই মাত্র ৪৬ রান যোগ করে শেষ ৫ উইকেট হারিয়ে ২৮২ রানে অলআউট হয়েছে জিম্বাবুয়ে।
দিনের শুরুতে ৮৫ বলে ২৮ রানের ধৈর্যশীল ইনিংস খেলা রেজিস চাকাভা আউট হন তাইজুলের বলে। তার বলে চাকাভা বলটি আলতো করে ক্লিপ শট খেলতে গেলে শর্ট লেগে দাঁড়িয়ে থাকা শান্ত দারুণ ক্ষিপ্রতায় নিজের শরীর ঘুরিয়ে নিয়ে বল তালুবন্দী করেন।
এরপর তাইজুলের করা লেন্থ বল হ্যামিল্টন মাসাকাদজা সোজা ব্যাটে খেলতে যান। কিন্তু বল তার ব্যাটে লেগে মুশফিকের গ্লাভসে জমা পড়লে তিনি বিদায় নেন। একইসঙ্গে তাইজুল তুলে নেন তার চতুর্থ উইকেট। খানিক পরে নাজমুল ইসলাম অপুর মিডল স্টাম্পের ওপর করা লেন্থ বল মাভুতার প্যাডে আঘাত করলে লেগ বিফোরের ফাঁদে পড়ে তিনি সাজঘরে ফিরে যান।
লাঞ্চের সামান্য আগে পরপর দুই বলে কাইল জারভিস এবং টেন্ডাই চাতারাকে ফিরিয়ে দিয়ে জিম্বাবুয়ের ইনিংস শেষ করে দেন।
জিম্বাবুয়ের পক্ষে শেন উইলিয়ামস সর্বাধিক ৮৮ রান করেন, এছাড়া, পিটার মুর ৬৩ এবং হ্যামিল্টন মাসাকাদজা ৫২ রান করেন।
টাইগার স্পিনার তাইজুল ইসলাম ৩৯ ওভার ৩ বলে ৭ মেডেনসহ ১০৮ রান দিয়ে নেন ৬ উইকেট। এছাড়া অপু ২টি, এবং রাহী ও রিয়াদ নেন একটি করে উইকেট।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
