ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
খগেন্দ্রনাথ অধিকারী
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২৬ ১৯ ০৭ ৫৪ আপডেট: ১৪ অক্টোবর ২০২৬ ১৯ ০৭ ৫৪
ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
খগেন্দ্রনাথ অধিকারী
______________________
সত্য মিথ্যা জানি না, তবে ঘটনা হলো এই যে বাজারে এখন জোর প্রচার চলছে এবং চলেছে (একটি হোয়াটস অ্যাপ গ্রুপে এটি "বিজ্ঞপ্তি" বলে বার হয়েছে এবং সেটি আমি সংরক্ষিত রেখেছি,)যে পশ্চিমবঙ্গের সরকার নাকি বিদ্যালয়, মহাবিদ্যালয়, ও বিশ্ববিদ্যালয় স্তরেএক প্রবন্ধ প্রতিযোগিতার ব্যবস্থা করেছেন ।বিষয় হলো ১৯৪৬ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং ।এ দেশের এবং এই রাজ্যের সকল ধর্মনিরপেক্ষ মানুষ হিন্দু মুসলিম নির্বেশেষে জানেন যে ব্রিটিশ সাম্রাজ্যবাদ এবং তার উঢ্ছিষ্ট ভোগী এদেশের হিন্দু, মুসলিম, ও তথাকথিত অনুন্নত সম্প্রদায়ের কলঙ্ক, কিছু দালালরা যখন অশোক, আকবর ,দারা শিকো, বিবেকানন্দ ,জ্যোতিরাও ফুলে, সাবিত্রী বাই ফুলে, ফাতেমা শেখ, ওসমান শেখ, রবীন্দ্রনাথ, গান্ধীজি, মৌলানা আবুল কালাম আজাদ ,ডক্টর রাধা কৃষ্ণান, ভি ভি গিরি , সোমনাথ লাহিড়ী , পি সি যোশী, আব্দুল হালিম, রেজ্জাক খাঁ দের ব্রিটিশ সাম্রাজ্যবাদবিরোধী তথা জাতপাত বিরোধী ও ধর্মীয় বিভাজন বিরোধী রাজনীতিকে পরাস্ত করতে পারলোনা, তখন তারা যৌথভাবে সাম্প্রদায়িক দাঙ্গা বাধানোর ছক কষে, এবং সেই ছক অনুযায়ী ব্রিটিশ বিরোধী সংগ্রামের শীর্ষ পীঠস্থান বাংলাকে বেছে নেয়। ১৯৪৬ সালের দ্য গ্রেট ক্যালকাটা কিলিং হলো তারই ফসল।
আশি বছর আগের সেই ঘটনাকে খুঁচিয়ে তুলে কিছু লোক রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করছে। একজন সচেতন প্রবীণ ধর্ম নিরপেক্ষ মানুষ হিসেবে বলতে চাই যে ,যদি পশ্চিমবঙ্গ সরকার সত্য সত্যই এইরকম বিজ্ঞপ্তি জারি করে থাকেন ,তাহলে সেটা হবে এই রাজ্য ও গোটা দেশের পক্ষে খুবই দুর্ভাগ্যজনক ও আত্মঘাতী। সেই কুৎসিত তম নারকীয় ঘটনা খুঁচিয়ে তোলার অপচেষ্টা করলে একমাত্র ভারতের কমিউনিস্ট পার্টি ও জাতীয় কংগ্রেসের গান্ধী অনুগামী নেতৃত্ব ছাড়া অর্থাৎ কমরেড সোমনাথ লাহিড়ী, কমরেড আব্দুল হালিম , কমরেড রেজ্জাক খাঁ প্রমুখ কমরেডরা এবং মহাত্মা গান্ধী ও তাঁর একান্ত অনুগামী মৌলানা আবুল কালাম আজাদ ,ডক্টর রাধাকৃষ্ণাণ ,ভি ভি গিরি, প্রমুখরা ছাড়া সমকালীন আর কোন অবাম দলের নেতারা এই দাঙ্গা বাধানোর দায় থেকে রেহাই পাবেন না। কোন্ কোন্ হিন্দু মৌলবাদী ,কোন্ কোন্ মুসলিম মৌলবাদী, কোন্ কোন্ হরিজন মৌলবাদী নেতা এই দাঙ্গার ছক প্রণয়ন ও রূপায়নে হাত দিয়েছিলেন তার সব প্রমাণ ইতিহাসে আছে। কোন্ ভারতীয় আইনজীবী ব্যক্তিত্ব ১৯৪২সালের ২২শে জুলাই থেকে ১৯৪৬সালের ২০শে অক্টোবর পর্যন্ত অর্থাৎ ভারত ছাড়ো আন্দোলনের আগে থেকে ১৯৪৬ সালের কোলকাতা দাঙ্গার পর পর্যন্ত ভারতের গভর্নর জেনারেলের কাউন্সিল সভ্য অর্থাৎ শ্রমমন্ত্রী ছিলেন (The Great Calcutta Killing হয়১৬ থেকে ১৯শে আগস্ট ,) এবং এই দাঙ্গার ব্লু প্রিন্ট রচনায় ও রূপায়ণে ভূমিকা নিয়ে ছিলেন,হিন্দু মৌলবাদী, মুসলিম মৌলবাদী ,বিভিন্ন সংগঠনের ও দলের
নেতাদের ভূমিকা কি ছিল,"পাঁঠা "বিশেষণে তৎকালীন কোলকাতার বউবাজার সহ গোটা কোলকাতায় পরিচিত এক মুখার্জি কসাই ও তার দলবল হিন্দু মৌলবাদীদের মদতে কত অসহায় মানুষকে মুসলিম হবার অপরাধে কেটে টুকরো টুকরো করে ছিল, এর পাশাপাশি খোদ লালবাজারে বসে অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী তথা মুসলিম লীগ নেতা "শহীদ" সুরাবর্দি হিন্দু সম্প্রদায়ের কত মানুষকে ঠাণ্ডা মাথায় খুন করিয়ে ছিলেন, আবার এই নারকীয় হত্যা লীলার মাঝে নিজেদের জীবনের দিকে পরোয়া না করে লাল ঝাণ্ডা হাতে নিয়ে কমরেড সোমনাথ লাহিড়ী ও কমরেড আব্দুল হালিমের নেতৃত্বে কোলকাতা শহরের ট্রাম শ্রমিকরা কোলকাতা শহরের কত মানুষকে জাতি ধর্ম নির্বিশেষে বাঁচিয়ে ছিলেন ,সেসব তথ্য অনেকের কাছেই রয়েছে , রয়েছে ইতিহাসের পৃষ্ঠাতে কোলকাতার বেলেঘাটা সহ গোটা শহরে হিন্দু-মুসলিম বাছবিচার নাকরে বিপন্ন মানুষের কাছে গান্ধীজি ও তাঁর অনুগামীদের শান্তি মৈত্রী ও ভ্রাতৃত্বের বার্তা নিয়ে যাবার কথা।সেসব প্রকাশ করলে জাতীয় কংগ্রেসের গান্ধীজি ও গান্ধী অনুগামী নেতৃবৃন্দ ছাড়া এবং ভারতের কমিউনিস্ট পার্টির উল্লিখিত কমরেড সোমনাথ লাহিড়ী, কমরেড আব্দুল হালিম ,কমরেড রেজ্জাক খাঁ ,বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম প্রমুখ ছাড়া, অন্যদের পক্ষে বা তাদের অনুগামীদের পক্ষে মোটেও তা সুখকর হবে না, বরং জটিলতা তাতে আরো বাড়বে।
সুতরাং উল্লেখিত প্রবন্ধ প্রতিযোগিতার বিজ্ঞপ্তি সঠিক হলে সরকার তা অবিলম্বে প্রত্যাহার করুন। আর মিথ্যা হলে সে বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুন। ঘৃণার দাবানল না ছড়িয়ে,বিভিন্ন ধর্মের ও জাতির মানুষদের মধ্যে সম্প্রীতির প্রদীপ জ্বেলে দিন, বাংলা তথা গোটা ভারতে শান্তি ও সম্প্রীতির স্বার্থে এটা করা জরুরী। এটা করা জরুরি ভারত -পাকিস্থান-বাংলাদেশ সহ এই উপমহাদেশে ইতিবাচক শান্তির বাতাবরণ সুনিশ্চিত করার স্বার্থে। জাতপাত বাদ ও ধর্মীয় মতান্ধতাবাদের বিষ বুকের মধ্যে পুষে রেখে একজন উলেমা হওয়া যায়, একজন যাজক হওয়া যায়, একজন পুরোহিত হওয়া যায়, কিন্তু একজন শাসক
হওয়া যায় না। এটা একটা সরকারের কর্তাব্যক্তিরা যেন কঠোরভাবে মেনে চলেন। এটাই সময়ের দাবি।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা
- হাইলাকান্দিতে অজ্ঞাত মহিলার মৃতদেহ উদ্ধার
- বিজেপি কর্মীদের ওপর নৃশংস গণহত্যার প্রতিবাদে মৌন মিছিল
- রাজ্যে নতুন মদের দোকানের লাইসেন্স দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
- প্রশাসক পদ থেকে তরুন নেতার অপসারণ,ক্ষুদ্ধ তরুণ প্রজন্ম
- যদুপুরে ছেলেধরা সন্দেহে গণপিটুনি
- কর্মস্থলে যাওয়ার পথে আক্রান্ত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন
- চাঁচলে নিখোঁজ গৃহবধু, দুশ্চিন্তায় স্বামী
- পিঠার পসরা নিয়ে হাজির খাবারের দোকানে
- প্রিয়রঞ্জন দশমুন্সির ক্যারিশমা লোকসভা নির্বাচনে ব্রাত্য?
- মেয়েটির কান্নার আওয়াজ শুনে পাশে কে দাঁড়াবে
- ইউপিএসসিতে চমক মুর্শিদাবাদের সানা আজমির
- সাবিরের ডাক্তার হয়ে গরিবের সেবা করাই বাধা অর্থসঙ্কট
- উচ্চমাধ্যমিকে অষ্টম কালিয়াগঞ্জের মধুরিমা
- উত্তর মালদার সিপিএম প্রার্থী বিশ্বনাথের ভোট প্রচারে বিমান বসু
