ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গৃহবধূকে শ্বাসরোধ করে মারার অভিযোগ গুণধর স্বামীর বিরুদ্ধে

হক নাসরিন বানু

প্রকাশিত: ২ ডিসেম্বর ২০১৯ ২১ ০৯ ৫৪   আপডেট: ২ ডিসেম্বর ২০১৯ ২১ ০৯ ৫৪

গৃহবধূকে শ্বাসরোধ করে মারার অভিযোগ গুণধর স্বামীর বিরুদ্ধে।

গৃহবধূকে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠলো গুণধর স্বামীর বিরুদ্ধে। অভিযুক্ত স্বামীর একটি পরিবার থাকা সত্ত্বেও সে কথা লুকিয়ে  মিথ্যে প্রলোভন দেখিয়ে বিয়ে করে। আশঙ্কাজনক অবস্থায় বধূর দেহ মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত স্বামী। 
সূত্রে জানা গিয়েছে মৃতার নাম সালিনা খাতুন(‌৩১)‌ মালদা কালিয়াচক থানার বিষটোলায় তাঁর শ্বশুরবাড়ি। যদিও বিয়ের পর থেকে সালিনা বাপের বাড়িতেই থাকতেন। কারণ, বিষটোলায় অভিযুক্ত স্বামী পিন্টু শেখের আরেক পরিবার আগে থেকেই রয়েছে। আগের স্ত্রী, ৩ ছেলে-‌মেয়ে থাকার পরেও সে সালিনাকে ভুল বুঝিয়ে বিয়ে করে। পুলিশ জানিয়েছে, গত রবিবার দুপুরের দিকে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ঘরের মধ্যে পাওয়া যায়। গলায় দড়ি জড়ানো ছিল। ঘটনার সময় শ্বশুর বাড়িতেই ছিল অভিযুক্ত। মৃতার কাকা মর্তুজ শেখ অভিযোগ করে বলেন,‘‌জামাই নিজের বিয়ের কথা লুকিয়ে আমার মেয়েকে পালিয়ে নিয়ে গিয়ে সামাজিক মতে বিয়ে করে অন্যত্র। তার কাগজপত্র রয়েছে। কিন্তু সেই প্রমাণ লোপাটের জন্য বিয়ের কাগজপত্র পুড়িয়ে দেয় জামাই। এই নিয়ে আমাদের মেয়ে প্রতিবাদ করে। দু দিন ধরে ওদের মধ্যে ঝগড়া চলছিল। আমরা নিশ্চিত মেয়েকে জামাই মেরে ফেলেছে। শ্বাসরোধ করে মারার পর দেওয়ালে ঠেস দিয়ে দাঁড় করিয়ে রাখা হয়েছিল।ঘটনার পর থেকে  অভিযুক্ত জামাইয়ের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর