ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে সিদ্ধান্ত দেবে আদালত : আইনমন্ত্রী

আদালত প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ৫৭   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ৫৭

 

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবে বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রীর মতে, তাকে (খালেদা জিয়া) আদালত সাজা দিয়েছে, তার কারামুক্তির বিষয়েও আদালতই সিদ্ধান্ত দেবে।

রাজধানীতে বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আজ রোববার তিনি একথা বলেন।
সমঝোতা হলে খালেদা জিয়ার মুক্তি সম্ভব- গণমাধ্যমে আসা এমন খবরের বিষয়ে মন্তব্য জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমি একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে, খালেদা জিয়ার মামলায় তাকে আদালত সাজা দিয়েছে। তার মুক্তির ব্যাপারে আদালতই সিদ্ধান্ত দেবেন।

সরকারবিরোধী রাজনৈতিক জোট
ঐক্যফ্রন্টের দাবি অনুযায়ী নির্বাচনের তফসিল ঘোষণার তারিখ পেছানো হবে কি না- এ বিষয়ে মন্ত্রী বলেন, উনারা (ঐক্যফ্রন্ট) ইলেকশন কমিশনের কাছে তফসিল পেছানোর অনুরোধ জানিয়ে একটি চিঠি পাঠিয়েছেন। এখন আমি যদি বলি যে, এটা সংবিধান পরিপন্থী, তাহলে তো এই চিঠিটা যাদের কাছে পৌঁছবে তাদের জবাব দেওয়ার সুযোগ আর আমি দিলাম না। এটা ইলেকশন কমিশন বিবেচনা করবে এবং আমার বিশ্বাস সংবিধানে যেটা আছে সেই অনুযায়ী ইলেকশন কমিশন সিদ্ধান্ত নিবে।

নির্বাচনকালীন সরকারে ঐক্যফ্রন্টের কাউকে রাখার সিদ্ধান্ত আছে কি না জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, এ ব্যপারে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী কিন্তু এরইমধ্যে বলেছেন, যেই সরকারটা আছে সেই সরকারটাই চলবে। তার কারণ হচ্ছে যেই ডেভেলপমেন্টের কাজগুলো শুরু করা হয়েছিল এই সরকারের আমলে সেটা যেন কোনোমতেই ব্যাহত না হয়, সেটা তিনি অবশ্যই গুরুত্ব দিবেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- প্রতিষ্ঠানটির মহাপরিচালক অবসরপ্রাপ্ত বিচারপতি মুসা খালেদ, আইনসচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর