খালেদা জিয়াকে ছাড়া দেশে নির্বাচন হবে না হতে দেয়া হবে না: বিএনপি
জাগরণ রিপোর্ট
প্রকাশিত: ১ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৪০ আপডেট: ১ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৪০
সংসদ ভেঙে দিয়ে সরকারকে পদত্যাগ ও খালেদা জিয়ার মুক্তিসহ জাতীয় ঐক্যফ্রন্টের দেয়া সাত দফা দাবি না মানলে একাদশতম জাতীয় সংসদ নির্বাচনে অংশ না নেয়ার কথা জানিয়েছেন বিএনপির নেতারা।
খালেদা জিয়ার বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’য় সাজা দেয়ার প্রতিবাদে রাজধানীর মহানগর নাট্যমঞ্চে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত মোট ৫ ঘন্টার গণঅনশন কর্মসূচি পালন করে বিএনপি। গণঅনশন কর্মসূচিতে অংশ নিয়ে বিএনপির সিনিয়র নেতারা এসব কথা বলেন। বেলা ৩টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক এমাজউদ্দিন আহমেদ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পানি পান করিয়ে অনশন কর্মসূচি ভঙ্গ করান।
এর আগে গণঅনশন কর্মসূচিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, রাজনৈতিক উদ্দেশ্যে খালেদা জিয়াকে কারাগারে আটকে রাখা হয়েছে। সরকারের নিয়ন্ত্রণে এখন বিচার ব্যবস্থা চলছে। তার প্রমাণ গত দুই দিনে খালেদা জিয়ার মামলার রায় হয়েছে।
তিনি বলেন, সরকার রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে। দেশের বিচার ও প্রশাসন ব্যবস্থাকেও তারা ধ্বংস করে দিয়েছে। আজকে দেশে আর গণতান্ত্রিক দেশ নেই, স্বৈরতান্ত্রিক দেশে পরিণত হয়েছে।
গণতন্ত্রের সঙ্গে খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে গেছেন দাবি করে বিএনপির মহাসচিব বলেন, ‘গণতন্ত্র মানেই খালেদা জিয়া। তাই আজ তার মুক্তির দাবিতে আমরা অনশন করছি।’ তিনি জানান, দেশনেত্রী খালেদা জিয়াকে যখন বলা হলো-আপনার সাজা বৃদ্ধি পেয়েছে। তখন তিনি বলেছেন, ‘তারা যত সাজা দিতে চায় দিক, আমি মাথা নত করবো না।’
ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে সরকারকে পরাজিত করার কথা জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘আমরা আমাদের অধিকার আন্দোলন ও লড়াইয়ের মধ্য দিয়ে সকল গণতান্ত্রিক দাবি আদায় করবো।’
অনশনে সভাপতির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘খালেদা জিয়াকে মিথ্যা মামলায় সাজা দিয়েছে। এই সাজা দেশের মানুষ মানে না। সাবেক বিচারপতি এসকে সিনহা বলেছেন, যেখানে প্রধান বিচারপতি নিরাপদ নন, সেখানে সাধারণ মানুষ বিচার পাবে না।’
খালেদা জিয়াকে মুক্ত না করা হলে দেশে কোনো নির্বাচন হবে না জানিয়ে মোশাররফ বলেন, ‘দেশের জনগণের দাবি সকল দলের অশংগ্রহনে নির্বাচন হতে হবে। এটা শুধু জনগণের নয়, বন্ধুরাষ্ট্রগুলো একযোগে বলেছে সকল দলের অংশগ্রহণে নির্বাচন হতে হবে। এর জন্য আমরা ১১ দফা দাবি দিয়েছি। প্রথম দফা দাবিতে খালেদা জিয়ার মুক্তির কথা বলেছি।’ তিনি আরও বলেন, ‘খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন হবে না হতে দেয়া হবে না। সংলাপে সাত দফা দাবির বাস্তবায়ন ছাড়া আমরা নির্বাচনে যাবো না।’
সংলাপে রাজনৈতিক সংকটের সমাধান না হলে রাজপথে আন্দোলনের হুমকিও দেন বিএনপির এই সিনিয়র নেতা।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ‘সরকার একদিকে সংলাপের কথা বলছে। অপরদিকে ব্যাপকভাবে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে। আমাদের নেত্রীর সাজা ৫ বছর থেকে ১০ বছর করেছে। এগুলো আমাদের কাছে ভালো আলামত বলে মনে হচ্ছে না।’
মওদুদ বলেন, আমরা ভেবেছিলাম আমাদের নেত্রী খালাস পাবেন। কিন্তু যা হয়েছে সেটি নজিরবিহীন। আমরা এটা গ্রহণ করি না। যতদিন পর্যন্ত আমাদের নেত্রীর মুক্তি এবং নিরপেক্ষ সরকারের দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।
এ সময় দলের নেতাকর্মীদের শারীরিক ও মানসিকভাবে আন্দালনের প্রস্তুতি নেয়ার আহ্বানও জানান তিনি।
অনশনে অংশ নিয়ে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার রায় ৭ দিনের মধ্যে ধুলোর মতো উড়ে যাবে। তিনি বলেন, ‘খালেদা জিয়ার সাজা ৫ বছর থেকে ১০ বছর করা হয়েছে। নতুন করে আরেকটি মামলায় ৭ বছর সাজা দেয়া হয়েছে। এসব টিকবে না।
নির্বাচন নিয়ে সরকারের সঙ্গে সংলাপ প্রসঙ্গে মান্না বলেন, ‘খালেদা জিয়াকে জেলে রেখে কোনো নির্বাচন হবে না। আমাদের দাবি মেনে না নেয়া পর্যন্ত তফসিল ঘোষণা করা যাবে না। সংলাপের নামে কোনো ধাপ্পাবাজি চলবে না।’
মহানগর নাট্যমঞ্চ (কাজী বশির মিলনায়তন) প্রাঙ্গণে কার্পেট বিছিয়ে অনশনে বসেন নেতাকর্মীরা। তাদের হাতে খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানের রায় বাতিলের দাবি সংবলিত প্ল্যাকার্ড, ব্যানার, ফেস্টুন দেখা যায়।
অনশনে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, মির্জা আব্বাস, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ শাহজাহান, ডা. এজেডএম জাহিদ হোসেন, আবদুল আউয়াল মিন্টু, আলতাফ হোসেন চৌধুরী, আহমদ আজম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, জয়নুল আবদিন ফারুক, আতাউর রহমান ঢালী, যুগ্ম মহাসচিব বরকতউল্লাহ বুলু, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিসহ বিএনপির ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।
খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত এ গণঅনশনে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাড়াও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতনও অংশ নেন।
এদিকে বিএনপির অনশন কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকে মহানগর নাট্যমঞ্চের আশ-পাশে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
