কৃষকের মাথায় হাত, ধানক্ষেতে পোকার আক্রমণ
হক নাসরিন বানু
প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯ ২২ ১০ ৫৯ আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ২২ ১০ ৫৯
কৃষকের মাথায় হাত, ধানক্ষেতে পোকার আক্রমণ।
কৃষকের মাথায় হাত পড়েছে ধানক্ষেতে পোকার আক্রমণে। আবহাওয়া ভালো থাকায় অতিরিক্ত ফলন হয়েছে দেখে খুশিতে ছিলেন চাষীরা। আমন ধান পাক ধরার পর তা কেটে রেখেছেন জমিতে। শুকানোর পর তা তুলে নিয়ে গিয়ে মাড়াই করবেন। কিন্তু শেষ লগ্নে শীষকাটা ল্যাদা পোকার হানায় মালদা হরিশ্চন্দ্রপুরের আমন ধান চাষিদের মাথায় হাত পড়েছে। উইপোকার হানায় ভয়াবহ পরিস্থিতিতে দিশেহারা হয়ে পড়েছেন। কেন না, যেভাবে পোকা শিষ কেটে ফেলেছে , তাতে ধান জমিতে পড়ে নষ্ট হচ্ছে। তা আর উঠানো সম্ভব নয়। কিভাবে পোকার হানা থেকে রেহাই মিলবে তা জানতে অনেকেই কৃষি দপ্তরেরও দ্বারস্থ হচ্ছেন অনেকে। পোকার হানাই উদ্বিগ্ন কৃষি দফতরও। এলাকায় গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখে দ্রুত মাঠ থেকে ধান তুলে নেওয়ার আবেদন করেছেন কৃষি দফতরের কর্তারা।কৃষি কর্তারা বলেন,"এবার আমনের ফলন ভালো হয়েছে। তবে শেষলগ্নে রোগ পোকার হানায় নষ্ট হচ্ছে। চাষিরা যাতে ধান দ্রুত মাঠ থেকে তুলে নিয়ে যান তা বলা হচ্ছে।হরিশ্চন্দ্রপুরের এক কৃষক শেখ রাজেশ বলেন,"ধান না শুকোলে তুলবো কিভাবে! কিন্তু যেভাবে পোকা শিষ কাটছে, তাতে তো বিপুল ক্ষতির মুখে পড়তে হবে। কাটা শিষ তো জমি থেকে তোলা সম্ভব নয়। শেষ সময়ে এমন সমস্যায় আমাদের ঘুম উড়ে গিয়েছে।"
হরিশ্চন্দ্রপুরের ভবানীপুর গ্রামের কৃষক নাসিম মিয়া বলেন, আমার চার বিঘা জমির ধান পুরোটাই ল্যাদা পোকার উপদ্রবের কারণে নষ্ট হয়েছে। যা ছিল আমার সারা বছরের খোরাকি। পোকার কারণে ফসল বিনষ্ট হওয়ায় কীভাবে সংসার চলবে সে চিন্তাতেই এখন ঘুম নাই।
একই গ্রামের কৃষক অশোক ঘোষ বলেন, আমার দুই বিঘা জমির পুরো ধানই পোকার কারণে মাঠেই নষ্ট হয়ে গেছে।
পার্শ্ববর্তী মাঠের কৃষক নিমাই দাস বলেন, আমার এক একর আমন ধানের ৭৫ শতাংশই পোকার উপদ্রবে বিনষ্ট হয়েছে। ফলে দিশেহারা হয়ে মাথা হাত এখন প্রায় সব আমন চাষিদেরই।এছাড়াও তাদের অভিযোগ, কৃষি বিভাগের কাজ ছিল কোনো এলাকায় ফসলে পোকার উপদ্রব হলে গোটা জেলায় সার্বক্ষণিক নজরদারি রাখা। কিন্তু মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা সেরকম কোনো ব্যবস্থা নেননি। ফলে পোকার উপদ্রব এক এলাকা থেকে ছড়াতে ছড়াতে এটি সর্বত্র ছড়িয়ে পড়েছে সহজেই। কৃষি দফতর সূত্রে জানা যায়, এবার চাচোল মহাকুমার ছটি ব্লকে ৬০ হাজার হেক্টরে আমন ধানের চাষ হয়েছে। যার মধ্যে ৯০ শতাংশ ধান কাটা হয়ে গিয়েছে। কিন্তু ধান কাটার পর জমিতেই সারসার করে তা ফেলে রাখা হয়। এবার ধান কাটা শুরু হতেই প্রবল কুয়াশা থাকায় ধান শুকোচ্ছে না। পাশাপাশি শ্রমিকেরও অভাব রয়েছে। ফলে ধান মাঠেই পড়ে রয়েছে। কেটে রাখা গাছ থেকে ল্যাদা পোকা ধানের শিষ কেটে ফেলেছে। আবহাওয়ার ওঠানামার জন্যই ওই পোকার হানা বলে কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে। কৃষি দফতর জানিয়েছেন, এর কোনও ওষুধ নেই। ফলে কাটা ফসল দ্রুত তুলে নিতে হবে। পরবর্তী চাষের আগে জমিতে গভীর চাষ দিতে হবে।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
