ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনা জয়ী পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী

প্রকাশিত: ৫ অক্টোবর ২০২০ ২১ ০৯ ১৩   আপডেট: ৫ অক্টোবর ২০২০ ২১ ০৯ ১৩

রাজ্যে তাঁর লক্ষ লক্ষ গুনমুগ্ধ ও শুভাকাঙ্খিদের প্রার্থনা সফল করে পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী মারন ভাইরাস করোনা জয়ী হলেন। 
গত ২৪ সেপ্টেম্বর তাঁর শরীরে করোনা ভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। কাঁথির অধিকারী পরিবার সূত্রে খবর, তেমন কোনও উপসর্গ না থাকলেও দিন কয়েক আগে সন্দেহ হওয়ায় শুভেন্দু অধিকারী করোনা পরীক্ষা করান। ২৪ তারিখ সন্ধেবেলা সেই পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। জানা গিয়েছে, এদিনই হলদিয়ায় তাঁর একটি কর্মসূচি ছিল। কিন্তু তাতে যোগ দেননি শুভেন্দু অধিকারী। এরপর সন্ধেবেলা রিপোর্ট পেতেই কোলাঘাটের একটি সরকারি গেস্ট হাউসে তিনি আইসোলেশনে চলে যান। একইসঙ্গে কোভিড রিপোর্ট পজিটিভ আসে তাঁর মা গায়েত্রী অধিকারীর। প্রসঙ্গত প্রথমে শুভেন্দুবাবুর ভাইপো করোনা ভাইরাসে আক্রান্ত হন। তার পর কোভিডে আক্রান্ত হন শুভেন্দুবাবুর বড় ভাই। বর্তমানে তাঁরাও সুস্থ্য।

উল্লেখ  বাংলায় করোনাভাইরাসের সংক্রমণের পর শাসক দলের হাতেগোণা যে ক’জন বড় নেতাকে মাঠে নেমে মানুষের পাশে দাঁড়াতে দেখা যায় তাঁর মধ্যে শুভেন্দু বাবু ছিলেন অন্যতম।এছাড়াও সারা বছর ধরে তিনি মানুষের বিপদে আপদে তাঁদের পাশে থাকেন। তাই তিনি করোনা আক্রান্ত হওয়ায় আতংক দানা বেঁধে ছিলো তাঁর লক্ষ লক্ষ গুনমুগ্ধ ও শুভাকাঙ্খিদের মনে ।

রাজ্যের পরিবহণ,সেচ ও জলসম্পদ মন্ত্রী শুভেন্দু অধিকারী করোনা মুক্তির খবরে খুশীর হাওয়া রাজ্য জুড়ে তাঁর ও তাঁর মায়ের সুস্থ্যতা কামনা করে রাজ্য জুড়ে মন্দির-মসজিদ-গীর্জা সহ বিভিন্ন ধরনের ধর্মীয় স্থানে পুজার্চনা শুরু করেছিলো তাঁর গুনমুগ্ধরা। আজ শুভেন্দু বাবুর সুস্থ্য হয়ে ওঠার খবর পেয়ে তারা সকলেই খুশী।

জানা গেছে আজ তিনি ফের পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালে তাঁর করোনা পরীক্ষা করান। সেই রিপোর্ট নেগেটিভ আসে। সুস্থ্য হয়েছেন মন্ত্রী মা গায়ত্রী অধিজারীও।তাঁকেও কলকাতার বেসরকারী হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর