দিল্লিতে এবার হবে জনগণের সরকার নির্বাচনী প্রচারে বললেন মমতা
হক নাসরিন বানু
প্রকাশিত: ১৮ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ২১ আপডেট: ১৮ এপ্রিল ২০১৯ ২১ ০৯ ২১
মালদা
দিল্লিতে এবার হবে জনগণের সরকার, মালদায় নির্বাচনী সভায় এসে বললেন তৃণমূল নেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি । তিনি বলেন, "আর নেই দরকার, বিজেপি সরকার"। এটা বাংলার নির্বাচন নয়, এইটা দিল্লির নির্বাচন । গোটা দেশে বিজেপি উৎখাতের ডাক উঠেছে । তামিলনাড়ু , অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, কেরলে বিজেপি শূন্য পাবে। অন্যান্য রাজ্যে বিজেপির অবস্থা খারাপ । মানুষ আর বিজেপিকে চাইছে না। এরাই ধর্মের নামে দেশকে ভাঙতে চাইছে।এদিন মালদায় তিনটি নির্বাচনী সভা করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এদিন দুপুর দেড়টায় প্রথম সভাটি হয় রতুয়া থানার সামসি কলেজ মাঠে। দ্বিতীয় সভাটি হয় কালিয়াচক থানার সুজাপুর হাতিমারি মাঠে । এবং শেষ সভাটি করেন বামনগোলা থানার পাকুয়াহাট ময়দানে । তিনটি সভাতেই ছিল মানুষের ভিড়। প্রখর রোদের তাপকে উপেক্ষা করে দলে দলে মানুষ মুখ্যমন্ত্রীর সভায় যোগদান করেন। মহিলাদের উপস্থিতি ছিল সবচাইতে বেশি।এদিন দুপুর দেড়টায় সামসি কলেজ মাঠে নির্বাচনী সভায় যোগ দিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন, গত বিধানসভায় আপনারা মালদা থেকে তৃণমূলের কাউকে জয়ী করেন নি। এটা আমার কাছে আক্ষেপ থেকে গিয়েছে। উত্তর মমতার তৃণমূল প্রার্থী মৌসম বেনজির নুর সাংসদ রয়েছেন। ও দলবদল করার সময় অনেকে অনেক কথাই বলেছে। কিন্তু আমি ওকে বলেছি তুমি সঠিক সিদ্ধান্ত নিয়েছো ।একজন লড়াকু নেত্রী এবং লড়াকু দলের সাথে যোগ দিয়েছে মৌসম । আপনারা মৌসমকে জয়ী করুন । যা চাইবেন তাই পাবেন। কেন্দ্রে মোদি ও তার দলবল আর ক্ষমতায় আসতে পারবে না। এরা স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট । মৌসম লড়াকু মেয়ে । আপনারা এর যোগ্য জবাব দিন ভোটের মাধ্যমে । মনে রাখবেন একেকটা ভোট মোদির গালে একটা থাপ্পর। এদিন সামসীর এই জনসভায় জনসমুদ্রে চেহারা নেয়। মমতা ব্যানার্জি মঞ্চে উঠতেই তাকে দেখার জন্য হুড়োহুড়ি পড়ে যায় মানুষের মধ্যে।
এদিন দুপুরে সামসির সভা শেষ করে মৌসম নূরকে নিয়ে হেলিকপ্টার করে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি চলে আসেন কালিয়াচকের সুজাপুর হাতিমারি মাঠে। সেখানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, মালদায় আমরা অনেক উন্নয়ন করেছি । পলিটেকনিক, আইটিআই করেছি । সিল্ক সেন্টার , আইটি সেন্টার হয়েছে । নতুন এয়ারপোর্ট করে দেওয়া হয়েছে। এখানে মেডিকেল কলেজের মাধ্যমে ভালো চিকিৎসা ব্যবস্থা গড়ে তোলা হয়েছে । বিহার , ঝাড়খন্ড সহ অন্যান্য রাজ্যের রোগীরা এসে চিকিৎসার সুযোগ নিচ্ছেন ।
মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে বলেন, এখানে আর কতদিন আপনারা গনিখানের নাম করে ভোট দিবেন । কংগ্রেস তো এখানে সিপিএমের কাছে বিক্রি হয়ে গিয়েছে । এবার আপনাদের সঠিক সিদ্ধান্ত নিতে হবে । দক্ষিণ মালদা কেন্দ্রে মোয়াজ্জেম হোসেনের মতোন একজন চিকিৎসক প্রার্থী হয়েছেন । তাকে আপনাদের জয়ী করতে হবে। কালিয়াচকের মঞ্চে মালদার দুই কেন্দ্রে তৃণমূল প্রার্থী মোয়াজ্জেম হোসেন এবং মৌসম বেনজির নুরের হাত ধরে ভোট চান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, এই রাজ্যে উন্নয়নের কারিগর হচ্ছে তৃণমূল কংগ্রেস । আমরা কৃষকদের খাজনা মকুব করে দিয়েছি। শস্য বীমা টাকাটা কে দেয়। আমাদের সরকার ১০০ শতাংশ দিচ্ছে।
মুখ্যমন্ত্রী বক্তব্যে বলেন, এনআরসি (ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট) চালু করতে দিব না। ওরা এনআরসি করে মানুষদের তাড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশ থেকে জনগণ এবার এনবিসি তৈরি করবে। অর্থাৎ ন্যাশানাল বিদায় সার্টিফিকেট। মনে রাখবেন বাংলায় কংগ্রেস সাইনবোর্ড হয়ে গিয়েছে । আর মোদিকে কেউ চাইছে না । বাংলা সবাইকে নিয়ে চলে । সমাজের সর্বস্তরের মানুষ সব রকম সুবিধা পাচ্ছে । অথচ পাঁচ বছর ধরে লুটেরাদের নিয়ে দেশ চলছে দিল্লিতে। বাংলায় একটি আসন পাবে না বিজেপি ।বিজেপি ক্ষমতায় থাকবে না। আপনার মালদায় বারবার একটি লোককে ভোট দিয়ে ভোট নষ্ট করবেন না। সময় হয়েছে বদলে দেওয়ার।
কালিয়াচকের জনসভার পড়ে শেষ সভাটি করেন পাকুয়াহাট এলাকায় । মুখ্যমন্ত্রী বলেন, আরএসএসের প্রচারকেরা মালদায় পড়ে আছে ।চৌকিদার থাকবে না। চৌকিও থাকবে না। রাজ্যের উন্নয়নের সুফল পেয়েছে সমাজের সর্বস্তরের মানুষ । সমস্ত ক্ষেত্রে এগিয়ে চলেছে বাংলা। মোদী জমানায় ১২ হাজার কৃষক আত্মঘাতী হয়েছে। আদিবাসী কৃষকদের জন্য কাজ করছি আমরা । সব ধর্মই শান্তির কথা বলে। স্বামীজীর হিন্দু ধর্মকে বিশ্বাস করি। কিন্তু হিন্দু ধর্মের বদনাম করছে কেউ কেউ। আমাকে পুরীর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল । বিজেপি সারাক্ষণ পিছনে লেগে আছে । কিন্তু আমাকে চমকালে আমি গর্জাই।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
