ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চৈত্র মাসে নির্বাচন, ব্যবসায়ীদের মাথায় হাত

হক নাসরিন বানু

প্রকাশিত: ৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৩৭   আপডেট: ৬ এপ্রিল ২০১৯ ২০ ০৮ ৩৭

চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ায় বাজারের বিভিন্ন দোকানের ব্যবসায়ীদের মাথায় হাত পড়েছে মালদা জেলায়।শনিবার মালদার চিত্তরঞ্জন পৌরবাজারে কাপড় ব্যবসায়ী দেবাশীষ সাহা বলেন প্রতিবছর আমরা চৈত্র সেলের বিক্রির আশায় থাকি। প্রতিবছরই আমাদের প্রায় ১০০% স্বপ্ন পূরণ হয় বা বিক্রি করে থাকি। এই বছর আমাদের মাথায় হাত পড়েছে। কারণ লোকসভা নির্বাচনের কারণে গ্রামের মানুষেরা শহরে বাজার করতে আসছে না সেই রকম। এই বছর চৈত্র সেলে ২৫% বিক্রি হবে কিনা বলা যাচ্ছে না। চৈত্র সেল তো হচ্ছেই না। সামনে পহেলা বৈশাখ। পহেলা বৈশাখেও আমাদের বাজার থাকবে মন্দা আশা করা যায়। চিত্তরঞ্জন মার্কেটের পরিধান দোকানের কাপড় ব্যবসায়ী মিন্টু কর্মকার জানান এই বছর আমাদের চৈত্র সেল খুব খারাপ কারণ গ্রামের লোকেরা লোকসভা নির্বাচনের জন্য শহরে আসতে পারছে না। গ্রামে থেকে নির্বাচনের কাজ করছেন। তাছাড়াও আপনার নিজের সামনে দেখতে পাচ্ছেন দোকানে কোন খরিদ্দার নেই আমরা ফাঁকা বসে আছি।

মালদা এক্সপোটার্স অ্যাসোসিয়েশনের সদস্য উজ্জল সাহা জানান কেন্দ্রের অর্থমন্ত্রী অরুণ জেটলি ব্যবসায়ীদের উপরে নতুন নতুন নিয়ম লাগু করেছে যেমন জি এস টি তারপর নোট বন্দি আয়কর বিভাগের নতুন আইন এতে করে ব্যবসায়ীদের অবস্থা খুব খারাপ। তার মধ্যে আবার চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ার কারণে ভোটের কাজে গ্রামের লোকেরা এতটাই ব্যস্ত তারা কেনাকাটা করতে মালদা আসতে পারছেন না যার জন্য বড় ধরনের প্রকোপ পড়েছে চৈত্র সেল এর উপরে তার সঙ্গে আগামীতে পহেলা বৈশাখেও এর প্রভাব থাকবে। এই মর্মে মালদা জেলা ব্যবসায়ী সমিতির সম্পাদক জয়ন্ত কুন্ডু সংবাদমাধ্যমকে বলেন চৈত্র মাসে বিশেষ করে কাপড় ব্যবসায়ীরা বছরের শেষ চৈত্র মাসের বিক্রির ভালো সুযোগ আসে। কিন্তু এই বছর চৈত্র মাসে লোকসভা নির্বাচন হওয়ায় কারণে ব্যবসায়ীদের কাছে খুব দুর্ভাগ্যের। লোকসভা নির্বাচনে ভালো প্রকোপ পড়েছে ব্যবসায়ীদের উপর চৈত্র মাসে তো বিক্রি হলোই না তার সাথে বৈশাখেও বিক্রি প্রশ্নের চিহ্নের মধ্যে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর