ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ১৭ আগস্ট ২০২৬   ভাদ্র ২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মাদকাসক্ত যুবককে মারধর, পুলিশে দিল স্থানীয়রা

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৫ মার্চ ২০১৯ ২৩ ১১ ১৭   আপডেট: ১৫ মার্চ ২০১৯ ২৩ ১১ ১৭

মাদকাসক্ত যুবককে নেশা করার সময় হাতেনাতে ধরে মারধর করে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ পুরাতন মালদার ২ নম্বর ওয়ার্ডের চিতর পুর এলাকায়।

পুরাতন মালদার চিতর পুর এলাকায় দীর্ঘদিন ধরেই রমরমিয়ে চলছে মাদক কারবার। এর আগে মাদকের টাকা জোগাড় করতে না পেরে আত্মহত্যার ঘটনাও ঘটেছে এলাকায়। গতকাল রাতে বিপ্লব মণ্ডল নামে এক টোটো চালক নেশাগ্রস্ত অবস্থায় দুর্ঘটনায় মারা গিয়েছে। এদিন তার মৃতদেহ সৎকার করে এসে এলাকার মাদক বিক্রেতা ও ক্রেতাদের ধরতে উদ্যোগী হয় এলাকার যুবকেরা। রাত দশটা নাগাদ ওই এলাকায় এক যুবককে মাদক দ্রব্য সহ হাতে নাতে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা। মারধরের পর ওই যুবককে মালদা থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ঘটনার সম্পর্কে এলাকার বাসিন্দা পুরাতন মালদার পৌরসভার প্রাক্তন পৌর প্রধান বিশ্বনাথ শুকুল জানান যে এই এলাকায় যুবকরা মাদক নেশা করে ধ্বংসের মুখে এগিয়ে যাচ্ছে তাই চোখে দেখে সহ্য করতে না পেরে তিনি ও এলাকাবাসীর সাথে প্রতিবাদে সোচ্চার হোন এবং স্থানীয় বাসিন্দাদের জেরায় ওই যুবক নিজের নাম বিক্রম মণ্ডল জানায়। সে আরও জানায়, তার বাড়ি পুরাতন মালদার মোকাদি পুরে। চিতর পুর এলাকায় মিঠুন মণ্ডল ও সোনু মণ্ডল নামে দুই যুবক মাদক দ্রব্য বিক্রি করে বলেও জানায় সে। ঘটনার পর থেকেই পলাতক দুই বিক্রেতা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর