যুবসাথী ভাতা শুরু এপ্রিলে
প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ৫৯ আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০২৬ ১৬ ০৪ ৫৯
১ এপ্রিল থেকেই দশম পাশ বেকারদের ভাতা, অনলাইনে নয়—শিবিরে আবেদন
নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘বাংলার যুবসাথী’-র অধীনে দশম শ্রেণি পাশ বেকার যুবক-যুবতীরা আগামী ১ এপ্রিল ২০২৬ থেকেই ভাতা পাবেন। আগে ১৫ অগস্ট থেকে প্রকল্প চালুর কথা বলা হলেও নতুন অর্থবর্ষের শুরু থেকেই তা কার্যকর হচ্ছে।
মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে ২১ থেকে ৪০ বছর বয়সি পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা আবেদন করতে পারবেন। যোগ্য প্রার্থীরা মাসে ১,৫০০ টাকা করে ভাতা পাবেন, সর্বাধিক পাঁচ বছর পর্যন্ত। তবে এই সময়ের মধ্যে কেউ চাকরি পেলে ভাতা বন্ধ হয়ে যাবে।
আবেদনের ক্ষেত্রে অনলাইন ব্যবস্থা রাখা হয়নি। মুখ্যমন্ত্রীর স্পষ্ট বক্তব্য, সময়ের অভাবে অনলাইনে যাচাই করলে অনেকেই বঞ্চিত হতে পারেন। তাই আবেদন করতে হবে শিবিরে গিয়ে সরাসরি। রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ২৯৪টি শিবির খোলা হবে, দুয়ারে সরকারের আদলেই।
শিবির চলবে ১৫ থেকে ২৬ ফেব্রুয়ারি, প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত। ছুটির দিনে শিবির বন্ধ থাকবে। আবেদন জমা দিলে প্রার্থীরা রসিদ পাবেন এবং সমস্ত আবেদনপত্র পরে ডিজিটাইজ় করা হবে।
মুখ্যমন্ত্রী আরও জানান, বৃত্তি ছাড়া অন্য কোনও রাজ্য সরকারি প্রকল্পের সুবিধা পেলে এই ভাতা মিলবে না। তবে ঐক্যশ্রী, মেধাশ্রী বা স্মার্টকার্ড পাওয়া থাকলেও যুবসাথীর ভাতা পাওয়া যাবে—যত দিন পর্যন্ত চাকরি না মেলে।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- চোর সন্দেহে গণপিটুনিতে মৃত যুবকের পরিবারের পাশে রাজ্য সরকার
- জয়দেবপুর-ঈশ্বরদী ডুয়েল গেজ রেল লাইনসহ ৪৩ প্রকল্প একনেকে
- হরিশ্চন্দ্রপুর স্টেশনে ট্রেনের দাবিতে রেল অবরোধ
- বন দপ্তরের গাফিলতিতে মৃত্যু বিরল প্রজাতির সাপের
- বাংলার রূপকার ডঃ বিধান চন্দ্র রায়ের ১৩৭ তম জন্ম দিবস উদযাপন
- শিশু সুরক্ষা ও সাংবাদিকের ভূমিকা
- ঋণের সুদ ৯ শতাংশ করতে ব্যাংকগুলোর টালবাহানা
- ধুঁকছে নতুন তিন ব্যাংক
- চাঁচল-আশাপুর রাজ্য সড়কে দিন দুপুরে লক্ষাধিক টাকা ছিনতাই ব্যবসায়ীর
- শাক সবজির দাম আকাশছোঁয়া, বিপাকে সাধারণ মানুষ
- চাঁচল মহকুমা আদালত থেকে ধরা পরলো ভুয়ো আইনজীবী।
- দক্ষিণ ভারতের দখলে মালদার আম বাজার
- এআইউডিএফের প্রধান বদরুদ্দিন অসুস্থ,আরোগ্য কামনায় জমিয়তের
- মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত কলকাতা পুলিশ কর্মী
- খেলার মাঠ নির্বাচনী জনসভা করার জন্য অভিযোগ বিজেপির বিরুদ্ধে
