একগুচ্ছ কবিতা
আব্দুল মালেক
প্রকাশিত: ১৭ এপ্রিল ২০২৪ ০৭ ০৭ ০৫ আপডেট: ১৭ এপ্রিল ২০২৪ ০৭ ০৭ ০৫
গোধূলি বেলার কবিতা
আব্দুল মালেক
পতনোন্মুখ বিকেলের ম্লান আলো
তখনো শুয়ে বাঁশ, তাল, খেজুর গাছের পাতায়
আকাশের গায়ে ভাঙ্গা ভাঙ্গা মেঘ
পাখিদের ঘরে ফিরে সন্ধ্যা সংগীত
আযানের সুর শঙ্খ ধ্বনি দূর গাঁয়ে
আমি একা ছাদে ধ্যানগগ্ন দরবেশ যেন
কবিতার বীজ বুনছি মনের জমিনে
শ্রাবণী বৃষ্টিতে ভেজা বাতাসে
থরোথরো কাঁপছে মেহগনি পাতা
বাতাসের কানে যেন ফিসফাস
গে৺য়ো মানুষের চিন্তিত মুখ
যেন মেঘলা আকাশ
একটু পরেই শান্ত হয়ে এলো
বাঁশ বনে পাখিদের পাড়া
তবু থামবে না চলবেই মানুষের
চিন্তা উদ্বেগ আশা নিরাশায় মেশা
দিন যাপনের আটপৌরে হিসেব।
অযুত শব্দের কঙ্কাল
আব্দুল মালেক
মানুষ স্বভাবতই খুনি
খুন করাটা তার রক্তে
খুন কেউ করে স্বভাবে কেউ অভাবে
ছোপ ছোপ রক্ত লেগে থাকে মুখে হাতে নখরে
সবাই বেশ মস্তিতে থাকে
হাসে গায় যা খুশি করে
আমিও ঠিক তেমনটাই ভাবি
মিশে যাব ওদের ভীড়ে
ভাববো না কোন কিছুই
ওরা তো বেশ ভালই আছে
আমিই বা পারব না কেন?
ভাবতে তো বেশ ভালই লাগে
কিন্তু পারি কই
মাঝরাতে একাকী ঘিরে ধরে আমাকে
নিহত অসংখ্য লাশের কঙ্কাল
তখন সে ইচ্ছে কথা স্বপ্নের অযুত কঙ্কাল
ভয়ে ভাবনায় বিহবল করে দেয় আমাকে
বৃশ্চিক দংশনে ছটফট করি বিছানায়।
টিউবারকুলোসিস-এর চাঁদ ও আমি
আবদুল মালেক
টিউবারকুলোসিসের চাঁদের মত ক্ষয় হতে হতে
শীর্ণ শরীরে জাঁকিয়ে বসেছে শীত
কাঁপুনিটা থামছে না কিছুতেই
কল্পনার নকশি কাঁথাটা
বড় জীর্ণ হয়ে গেছে
ঈশান কোণেএকখণ্ড কালো মেঘ ছেয়ে ফেলে
আমার মনের আকাশ
সমুদ্রমন্থনে নামি অমৃত তুলে আনবো বলে
আলকাপের গানের অস্থায়ী মঞ্চে
ঝাড়বাতি টা ঘুরে ঘুরে
পাহাড় বন নদীর ছায়া ছবি দেখায়
নির্বাসিত রাজা রানীর দুঃখের জীবন
চোখে অশ্রু ঝরায়
আমি রাজা হতে চাইনি কোনদিন
উদাসী বাউল এর মতো কাটাতে চেয়েছি জীবন পথে প্রান্তরে
যোগ বিয়োগের অংকটা শেখা হলো না আজও
ঠকে ঠকে ফিরি বারবার
বেওকুফ বলে গাল পারে বন্ধুরা
আমি তখন কুবেরের বিষয় আশয় ছেড়ে
কবিতার ফুলবনে নিজেকে হারাই
ঠিক মাঝ সমুদ্রে দিশাহীন নাবিক
যেমন শুকতারা খোঁজে।
আবদুল মালেক
মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত
কবি পরিচিতি: আবদুল মালেক ১৯৭৮ সালের ২২শে জানুয়ারি সুতি থানার অন্তর্গত মাহাতাবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা মৃত মোঃ মেহেজুল সেখ, মাতা সালেহার বিবি। ১৯৯৮ সালে অধ্যাপক কৃতিসোম সম্পাদিত কলকাতা থেকে প্রকাশিত মানুষের জন্য পত্রিকায় প্রথম কবিতা প্রকাশিত হয়। প্রথম প্রকাশিত কবিতা ‘সাবাস বাঙালি’। তাঁর প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ- ‘তোকে ডাকিনি’। তিনি ১৯৯৮ সালে ‘তোকে ডাকিনি’ কাব্যগ্রন্থের জন্য সাহিত্যজগৎ পুরস্কার পান। ২০১৮ সালে তিনি সবার খবরের কাগজ সাহিত্য সম্মাননা পান। তিনি ‘দাগ’ নামে একটি সাহিত্য ত্রৈমাসিক পত্রিকা সম্পাদনা করতেন। তিনি দাগ, নতুন গতি, কলম, যুব প্রত্যাশা, কান্ডারী, বর্ধমান জাগরনী, স্ফুটন কাগজের নৌকা, নবচেতনা, স্বপ্নের ভেলা সাহিত্য পত্রিকা, আজকালের আলো, নবভাবনা ইত্যাদি পত্রিকায় তাঁর গল্প ও কবিতা প্রকাশিত হয়েছে। মোঃ ইজাজ আহামেদ সম্পাদিত কবিতার অরণ্য ও কবিতার সাগর সংকলনে তাঁর কবিতা প্রকাশিত হয়েছে। বর্তমানে ভারত এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকায় লিখছেন।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- রায়গঞ্জ কেন্দ্রে বিজেপির চমক? প্রচারে সিপিএম ত
- POEM - CELEBRATING POETRY
- Poem - Occasional Poetry
- মালদায় পুকুর ভরাটের বিরুদ্ধে কড়া পদক্ষেপ মন্ত্রী সাধন পান্ডের
- সৌমেন্দু লাহিড়ী
সৌমেন্দু লাহিড়ীর কবিতা- `আর্জি` - কালিয়াচকে বোমের আঘাতে যখম দুই লিচু ব্যবসায়ী
- আকাদেমি পুরস্কারপ্রাপ্ত লেখিকা মৈত্রেয়ী দেবী
- Poem - If You`re Poetry
- অঙ্কিতা চ্যাটার্জী কলম
ন্যানো গ্রাম বিষ : কবি আত্মা ও কাব্য আত্মা - আহত সাংবাদিক
রাহুল গান্ধীর পাঁচগ্রামের জনসভা আহত এক সাংবাদিক - TO SOMETIMES, JUST SOMETIMES
- Poem - Peace Shall Be Prevailed
- Poem - The Cliff of Life
- ইজাজ আহামেদ
বেকারত্বের গ্লানি - Poem - Oak Leaf
