ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:

প্রকাশিত: ১১ নভেম্বর ২০২২ ০৮ ০৮ ৫৯   আপডেট: ১১ নভেম্বর ২০২২ ০৮ ০৮ ৫৯

 রাজ্য সরকারের ফ্রাঞ্চাইজের মাধ্যমে সারা পশ্চিমবঙ্গ জুড়ে মদের দোকান খোলার সিদ্ধান্তের প্রতিবাদে এস ইউসিআই কমিউনিস্ট পার্টির যুব সংগঠন এআইডিওয়াইও র পক্ষ থেকে বৃহস্পতিবার বীরভূমের মুরারই রেলগেট থেকে বাজার পর্যন্ত বিক্ষোভ মিছিল, পথ অবরোধ ও  সার্কুলারের প্রতিলিপি পোড়ানো হয়।সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় যে, রাজ্য জুড়ে যখন প্রায় প্রতিদিন চাকরির দাবিতে বেকাররা সরব, তখন চাকরি দিতে ব্যর্থ সরকার তাদের নেশা গ্রস্থ জীবনের দিকে ঠেলে দেওয়ার জন্য পূর্বতন সরকারের মত মদ সহ মাদক দ্রব্যের প্রসার ঘটাচ্ছে। রাজ্যে "দুয়ারে মদ" প্রকল্প চালুর বিরুদ্ধে যুব সংগঠনের পক্ষ থেকে রাজ্য ব্যাপী  তীব্র আন্দোলন গড়ে তোলা হয়েছে। রাজ্যে প্রায় ৮৮% জনগণ যখন সরকারের এই 'দুয়ারে মদ' প্রকল্পের বিরোধিতা করছে, সেটাকে গুরুত্ব না দিয়ে সরকার  নিজস্ব মদের দোকান ফ্রাঞ্চাইসি দিয়ে খোলার সিদ্ধান্ত নিয়েছে, যা অত্যন্ত অনৈতিক ও অগণতান্ত্রিক।ঋনে জর্জরিত সরকারের রাজস্ব আদায়ের অন্যান্য পথ থাকা সত্ত্বেও মদ বিক্রির মাধ্যমেই রাজস্ব আদায় করতে চাইছে। সর্বনাশা এই সিদ্ধান্তের প্রতিরোধে এবং প্রত্যহারের দাবিতে জনসাধারণকেও এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। পাশাপাশি টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের উপর এক্সাইড মোড়ে গতকাল পুলিশি লাঠিচার্জ ও অত্যাচারের তীব্র ধিক্কার জানাচ্ছি। এবং দাবি করছি আন্দোলনের উপর পুলিশি দমন পীড়ন বন্ধ করে, বেকার যুবকদের হাতে মদের বোতল না ধরিয়ে চাকরির নিয়োগপত্র দেওয়া হোক। এদিন বিক্ষোভ মিছিল প্রদর্শন অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন এআইডিওয়াইও র রাজ্য সভাপতি অঞ্জন মুখার্জি, রাজ্য সম্পাদক মলয় পাল, বীরভূম জেলা সম্পাদক সেমীম আখতার,জেলা সভাপতি হেমন্ত হরিদাস প্রমুখ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর