বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের অবস্থান বিক্ষোভ চাকরির দাবিতে
প্রকাশিত: ৩ নভেম্বর ২০২২ ২০ ০৮ ২৩ আপডেট: ৩ নভেম্বর ২০২২ ২০ ০৮ ২৩
বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের অবস্থান বিক্ষোভ চাকরির দাবিতে
সেখ রিয়াজুদ্দিন, বীরভূম
বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে গত কুড়ি বছর আগে তাপবিদ্যুৎ প্রকল্প রূপায়নে জমিদানকারীরা সরকারি প্রতিশ্রুতি মোতাবেক চাকরি পাননি বলে আন্দোলনের পথে নেমেছেন। বৃহস্পতিবার সদাইপুর থানা এলাকায় জমায়েত হয়ে বিভিন্ন ধরনের স্লোগান সম্বলিত প্লাকার্ড, ব্যানার সহযোগ পদযাত্রা করে পিডিসিএল এর গেস্ট হাউস সংলগ্ন এক নম্বর গেটের মুখে অবস্থান বিক্ষোভে বসে পড়ে আন্দোলনকারীরা। উল্লেখ্য বীরভূম জেলা ভূমিহারা ইউনিয়নের ব্যানারে দীর্ঘদিন ধরেই চাকরির দাবিতে তাদের আন্দোলন অব্যাহত। তাদের দাবি কুড়ি বছর আগে জমি নিলেও সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিলেন পরিবার প্রতি চাকরি তা আজও পাওয়া যায়নি। ২০১৫ সালে ল্যান্ড লুজার কার্ড করা হয়। তাতে চাকরি পাওয়ার কথা। কিন্তু এখনও পর্যন্ত শুধু টালবাহানা করছে। জমি জায়গা অধিগ্রহণ করে এখন ছুড়ে ফেলে দিতে চাইছে। রাজ্য সরকারের পক্ষ থেকে ডেউচা পাঁচামিতে জমি নেওয়া হয়েছে এবং তাদের চাকরি দেওয়া হলেও বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিহারাদের চাকরি দেওয়া হচ্ছে না বলে ভূমিহারাদের অভিযোগ। পদযাত্রা ও অবস্থান বিক্ষোভ প্রদর্শন থেকে আওয়াজ ওঠে ডিএম তুমি চাকরি দাও, নইলে জমি ফেরত দাও । ডেওচা পাচামিতে জমি দিলে চাকরি হবে, তাহলে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে ভূমিহারারা চাকরি পাবে না কেন। জমি হারাদের বঞ্চিত করে অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ মানছি না মানবো না ইত্যাদি স্লোগান ওঠে অবস্থান বিক্ষোভ থেকে। আরো দাবি করেন ডেওচা পাচামির লোকেদের চাকরি দিচ্ছেন আমাদেরও চাকরি দিন এবং পঞ্চায়েত ভোটের আগেই চাকরি দিন। এদিন দুবরাজপুর ব্লক তৃণমূল সভাপতি ভোলানাথ মিত্রর দিকেও আঙ্গুল তুলেছেন আন্দোলনকারীরা। ভূমিহারা ইউনিয়নের নেত্রী চম্পা ঘোষ সরাসরি তৃণমূল ব্লক সভাপতির দিকে আঙুল তুলে বলেন তাপবিদ্যুৎ কেন্দ্রে অবৈধভাবে টাকার বিনিময়ে নিয়োগ করছেন অথচ জমিহারারা আজ কাজের সন্ধানে বাইরে ঘুরে বেড়াচ্ছে।আজকে আমাদের দেখে গেট লাগিয়ে দিচ্ছেন কিন্তু যেদিন জমি নেওয়া হয়েছিল সেদিন তো গেট বন্ধ হয়নি। পাশাপাশি আন্দোলনরত বিপ্লব দাস বৈষ্ণবও অভিযোগ করেন, আমাদের চাকরি অন্যদের বিক্রি করে দেওয়া হচ্ছে। চাকরিতে নিয়োগ না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব বলে হুশিয়ারি দেন তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজারকে লক্ষ্য করে।
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- কবিতা - লড়াই
- কবিতা - একটি অবাস্তব সত্য
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
