ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মইনুলের স্বাস্থ্য পরীক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

জাগরণ রিপোর্ট  

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৪   আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১৪ ০২ ১৪

 

সাংবাদিক মাসুদা ভাট্টিকে নিয়ে কটুক্তি করার অভিযোগে দায়ের করা মামলায় কারাগারে থাকা ব্যারিস্টার মইনুল হোসেনের স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।  একই সঙ্গে স্বাস্থ্য পরীক্ষার প্রতিবেদন আগামী রোববারের মধ্যে দাখিলের নির্দেশও দিয়েছেন  আদালত।

ওইদিন এ সংক্রান্ত দুটি রিট আবেদনের শুনানির জন্য দিন ধার্য রাখা হয়েছে।

বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি মো. ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার (০৮ নভেম্বর) এই আদেশ দেন।  আবেদন দুটির ওপর শুনানি নিয়ে এসব আদেশ দেন আদালত।
 

রংপুর মেডিকেল কলেজ কর্তৃপক্ষ ও রংপুর কারা কর্তৃপক্ষকে এসব নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে।  আদেশে এই সময়ে রংপুর থেকে অন্য কোনো জেলায় স্থানান্তরের সময় মইনুল হোসেনকে যথাযথ নিরাপত্তা দিতে সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

হাইকোর্টে শুনানিতে মইনুলের পক্ষে ছিলেন- খন্দকার মাহবুব হোসেন।  আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মইনুলকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা দিতে এবং রংপুর আদালতে তার ‘লাঞ্ছিত’ হওয়ার ঘটনায় সরকারের নিস্ক্রিয়তা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করা হয় এর আগে।  মইনুলের স্ত্রী সাজু হোসেন এ রিট আবেদন করেন।

মইনুলকে গত ৩ নভেম্বর রংপুর কারাগারে পাঠানো হয়।  সাংবাদিক মাসুদা ভাট্টিকে কটাক্ষ করে বক্তব্য দেয়ার পরিপ্রেক্ষিতে রংপুরে করা মানহানির মামলায় গত ২২ অক্টোবর রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেফতার করা হয়।

রংপুরের বাসিন্দা মিলি মায়া বেগম ২২ অক্টোবর আদালতে মইনুল হোসেনের

বিরুদ্ধে মানহানির মামলা করেন।  ওই দিনই তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আদেশ দেন আদালত।

মাআ/বিএস

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর