ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মিয়ানমারের বিপক্ষে আজ খেলবে বাঘিনীরা 

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২১   আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১২ ১২ ২১

২০২০ সালে অনুষ্ঠিতব্য টোকিও অলিম্পিক গেমসের নারী ফুটবল ইভেন্টের বাছাইপর্বে আজ নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। এর মধ্যদিয়ে দীর্ঘ ২০ মাসের প্রতীক্ষার অবসান ঘটিয়ে জাতীয় নারী ফুটবল দল কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে।

বৃহস্পতিবার (৮ নভেম্বর) বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায় ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।

শক্তির বিচারে বাংলাদেশের থেকে অনেকখানি এগিয়ে আছে মিয়ানমার। ফিফা র‍্যাংকিংয়ে মিয়ানমার এখন রয়েছে ৪৪তম স্থানে। পক্ষান্তরে ২০ মাস কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেলা বাংলাদেশ র‍্যাংকিংয়েই অবস্থান করছে না। যার ফলে বাঘিনীদের কোচ গোলাম রব্বানি ছোটন এই টুর্নামেন্টকে অভিজ্ঞতা অর্জনের উপলক্ষ হিসেবেই দেখছেন।

মিয়ানমারের সাথে অতীতে কোনো ম্যাচ না খেলায় তাদের সম্পর্কে বাংলাদেশের তেমন কোনো ধারণা নেই, যা খানিক দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। তারপরেও সদ্যই তাজিকিস্তান থেকে এএফসি অনূর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে খেলে আসা মেয়েদের নিয়ে আশাবাদী হতে চাইছেন কোচ ছোটন। তাদের খেলার মধ্যে থাকাকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন। 

প্রসঙ্গত, টোকিও অলিম্পিকের নারী ফুটবল বাছাইপর্বে সি গ্রুপে স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশের সঙ্গী ভারত ও নেপাল।

আরএস 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর