ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

চুয়াডাঙ্গায় ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

জাগরণ রিপোর্ট

প্রকাশিত: ৮ নভেম্বর ২০১৮ ১০ ১০ ৩৭   আপডেট: ৮ নভেম্বর ২০১৮ ১০ ১০ ৩৭

 

চুয়াডাঙ্গায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ আবুল বাশার ওরফে পাপ্পু হোসেন (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে সদর উপজেলার  বেগমপুর ইউনিয়নের উজলপুর মাঠে এই ঘটনা ঘটে।  

নিহত পাপ্পু চুয়াডাঙ্গা সদর উপজেলার আকন্দবাড়ীয়া গ্রামের বজলুর রহমানের ছেলে। 

পুলিশের দাবি, নিহত পাপ্পু হোসেন মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে চুয়াডাঙ্গা সদর থানাসহ বিভিন্ন থানায় মাদক ও অস্ত্রসহ ছয়টি মামলা রয়েছে। 

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান জানান, পুলিশ রাতে উজলপুরে মাদকের বড় একটি চালান আসার খবরে টহল দিচ্ছিলো। এসময় একদল মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি টের পেয়ে পুলিশকে লক্ষ্য করে বোমা ও  গুলি ছোড়ে।

আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। একপর্যায়ে অন্যান্য মাদক ব্যবসায়ীরা পালিয়ে গেলেও পাপ্পুকে গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়।  তাৎক্ষণিক তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, ঘটনাস্থল থেকে তারা একটি ওয়ান শ্যুটারগান, দুই রাউন্ড গুলি, চারটি হাতবোমা ও এক বস্তা ফেনসিডিল উদ্ধার করেন ।

এএস / বিএস 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর