মাদকের সব শেকড় বাকড় উপড়ে ফেলব - র্যাব ডিজি
বিপ্লব বিশ্বাস
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৪২ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ৪২
মাদকের সব শেকড় বাকড় উপড়ে ফেলব, এমন আশাবাদ ব্যক্ত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) মহাপরিচালক বেনজীর আহমেদ বলেছেন, মাদকের বিরুদ্ধে অনেক দূর এসেছি, যেতে হবে বহুদূর।
বুধবার রাজধানীর উত্তরায় র্যাব সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত ক্যাট আধুনিক (আমরা ধূমপান নিবারণ করি) সাস্ক হু হেলদি সিটি ফোরামের উদ্যেগে মাদক সন্ত্রাস দুর্নীতি বিরোধী প্রচারণা দিবস ২০১৮ উপলক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, মাদক বিরোধী অভিযানে গত ছয় মাসে আমরা যা অর্জন করেছি, এসব কিছু দেশের জনগণ, সরকার ও মিডিয়ার জন্য সম্ভব হয়েছে। আমাদের অর্জন নিয়ে এখনি আত্মতুষ্টিতে ভুগতে চাই না। মাদক নিয়ে কাজ করা অনেক বড় একটি প্রক্রিয়া, মাদক নিরসন দুই একদিনের মধ্যে শেষ হয়ে যাবে এটা আশা করা যাবে না। ৩০ বছরের সমস্যা তিন দিনে বা ছয় মাসে শেষ হবে না।
বেনজীর আহমেদ বলেন, ‘মাদকের বিরুদ্ধে কাজ করা খুব কঠিন। আমরা যখন প্রথম কাজ শুরু করেছিলাম, তখন যারা মাদক রাস্তায় বিক্রি করে তাদের বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া, তাদের আটক করে তাদের কাছ থেকে তথ্য নিয়ে আমরা পৌঁছেছি তাদের উপরের স্তরে। সেটা লোকাল ডিলার। তাদের আটক করে তথ্য নিয়ে আমরা যারা অভিনব কায়দায় মাদক নিয়ে আসে (ক্যারিয়ার) তাদের কাছে পৌঁছেছি। ক্যারিয়ারদের ধরে আমরা এখন পৌঁছেছি কক্সবাজারে কারা বিদেশ থেকে মাদক আমদানি করে। আমরা জানি মাদকের বিরুদ্ধে অনেক লম্বা যুদ্ধ এটি, আমাদের মনোবল ও মানসিকতা আছে, সে যুদ্ধে জয়ী হওয়ার’।
র্যাব মহাপরিচালক আরও বলেন, মাদক যেহেতু একটি সামাজিক সমস্যা, তাই সমাজের সকলের সমন্বয়ে এটা মোকাবিলা করতে হবে। অনেকটা ঐকিক নিয়মের অঙ্কের মতো, দশজন মিলে একটি কাজ দ্রুত সমাধান করা যায়। তিনি বলেন, কক্সবাজারে ২৩ লাখ মানুষের বসবাস, কিন্তু মাদক ব্যবসা করে সর্বোচ্চ দুই হাজার তিন’শ অথবা মাত্র ২৩০ জন। এই ২৩০ জন পুরো দেশ কিংবা ২৩ লাখ মানুষের জন্য গজব নিয়ে আসছে সেটা তো হবে না, চলুন সবাই মিলে এই গজব দূর করি।
কক্সবাজারে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে হাজার কোটি টাকার মাদক ব্যবসা হচ্ছে, এটা বন্ধের প্রক্রিয়া কতদূর এমন প্রশ্নের জবাবে বেনজীর আহমেদ বলেন, কক্সবাজারে মাদক ব্যবসায় প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হলে মাসে ত্রিশ হাজার কোটি টাকা লেনদেন হয়। আমরা দেখেছি মাদকের টাকার একটা বড় অংশ সহজেই মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন হয়। আমরা বাংলাদেশ ব্যাংকের কাছে জানতে চেয়েছিলাম কক্সবাজারে কোন ইন্ডাস্ট্রি নেই, আছে শুধু ট্যুরিজম, তাহলে ওইখানে টাকা যাবে না টাকা আসবে। যদি যায় বেশি তাহলে সেটা কোথায় যায়, কেন যায়? এটা আমরা বাংলাদেশ ব্যাংকেও চিঠি লিখেছি, অন্যান্য সংস্থকেও জানিয়েছি আমরা তাদের সহযোগিতা চাই। আসলে
স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও বিভিন্ন সংস্থার তৈরি মাদকের গড ফাদারদের তালিকা বিষয়ে জানতে চাইলে র্যাব প্রধান বলেন, আমাদের দেশে আইনের শাসন আছে, আমরা গণতান্ত্রিক দেশে বসবাস করি। মাদকের তালিকা দেখে গ্রেপ্তার করে কাউকে আমি আদালতে পাঠাতে পারি না, তার বিরুদ্ধে পর্যাপ্ত প্রমাণ দরকার আছে। কক্সবাজারে মাদকের আমদানীকারকদের ধরতে গিয়ে যদি আমরা দেখি তাদের কোন ঊর্ধ্বতন মহলের লোকজন কিংবা প্রভাবশালী ব্যক্তি তাদের সেল্টার দেয় তবে সেসব ব্যক্তিকেও আইনের আওতায় নিয়ে আসা হবে। মতবিনিময় সভায় ক্যাট আধূনিক সাস্ক হু হেলদি সিটি ফোরামের চেয়ারম্যান ও দুর্নীতি দমন কমিশনের কমিশনার ড. মো. মোজাম্মেল হক খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
