সুচিন্তার সেমিনার
‘জঙ্গিবাদ উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করে’
জাগরণ প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ০৬ আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ০৬
জঙ্গিবাদ উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করে বলে উল্লেখ করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন। বুধবার (নভেম্বর ০৭) রাজধানীতে সুচিন্তা ফাউন্ডেশন আয়োজিত এক সেমিনারে এ কথা বলেন তিনি।
সাহারা খাতুন বলেন, ‘জননেত্রী শেখ হাসিনার জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি সফলতার সাথে এদেশ থেকে জঙ্গিবাদের অস্তিত্ব নির্মূল করেছে। যে চেতনার উপর ভর করে এদেশে জঙ্গিবাদ দানা বাঁধতে শুরু করেছিল সেই চেতনাকে রুখতে এবং এর ভয়ঙ্কর পরিণতি সম্পর্কে সামাজিক জাগরণ সৃষ্টি করতে হবে। কেননা জঙ্গিবাদ উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করে। কোনোভাবেই উন্নয়নের ধারাবাহিকতাকে বাধাগ্রস্ত করতে দেওয়া যাবে না। তাই তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।” অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে তরুণদের মনোজগৎ জাগ্রতকরণ ও জঙ্গিবাদবিরোধী কার্যক্রম হিসেবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রায় এক বছর ধরে রাজধানীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে সেমিনার করে আসছে সুচিন্তা ফাউন্ডেশন।
‘জাগো তারুণ্য রুখো জঙ্গিবাদ’ শিরোনামে সুচিন্তা ফাউন্ডেশনের জঙ্গিবাদবিরোধী কার্যক্রমের এবারের সেমিনারটির আয়োজন করা হয়েছিল রাজধানীর সেন্ট্রাল ল’ কলেজে। সেখানে মুখ্য আলোচকের বক্তব্য রাখেন সাহারা খাতুন। সেন্ট্রাল ল’ কলেজের প্রাক্তন শিক্ষার্থী সাহারা খাতুনকে পেয়ে এ সময় পুরো কলেজ আনন্দমুখর হয় ওঠে। সাবেক এই মন্ত্রী বক্তব্যের শুরুতেই এই কলেজে তার শিক্ষাজীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তিনি বলেন, “সেন্ট্রাল ল’ কলেজ আমাদের কলেজ।”
সাহারা খাতুন আরও বলেন,“বঙ্গবন্ধু কাছে গেলে মনে হতো- আমাকেই বোধহয় সবচেয়ে বেশি ভালোবাসেন। প্রত্যেকেরই তাই। বঙ্গবন্ধু আমাদের দেশ দিয়ে গেছেন। কিন্তু তার লালিত স্বপ্নের সোনার বাংলা গড়ে যেতে পারেননি। ’৭৫ এর ১৫ আগস্ট সপরিবারে হত্যা করা হয়েছিল বঙ্গবন্ধুকে। তখন মামলাতো দূরের কথা একটা জিডিও করতে পারিনি আমরা। হত্যার পর খুনি মোশতাক ইনডেমনিটি অধ্যাদেশ নামে একটি আইন পাস করেন, যেন বঙ্গবন্ধু হত্যার বিচার করা না যায়। ’৯৬ সালে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এই আইন বাতিল করে বঙ্গবন্ধু হত্যার বিচারকাজ শুরু করেন। সোনার বাংলার স্বপ্ন আজ বাস্তবায়নের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন জননেত্রী শেখ হাসিনা।”
জঙ্গিবাদ বিষয়ে প্রবীণ এই নেতা বলেন, “জঙ্গিবাদ বর্তমান বিশ্বের জটিল এক বাস্তবতা। তাই গবেষণা ও বিশ্লেষণে এর গুরুত্ব বাড়ছে। ধর্মীয় উন্মাদনা এবং উগ্রতা জঙ্গিবাদ বা জঙ্গি সৃষ্টিতে ভূমিকা রাখছে। ভ্রান্ত আর্দশের উপর ভর করে তরুণরাও জঙ্গি হয়ে ওঠে। আর এই আদর্শ ছড়িয়ে দিচ্ছে কতিপয় গোষ্ঠী। ধর্মের নামে তরুণদের মিথ্যা ধর্মীয় ভীতি ও প্রলোভন দেখিয়ে তাদের উদ্দেশ্য হাসিল করে নিচ্ছে। সুচিন্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান মোহাম্মদ এ. আরাফাতকে ধন্যবাদ জানিয়ে অ্যাডভোকেট সাহারা খাতুন তার বক্তব্য শেষ করেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য রাখেন সুচিন্তা ফাউন্ডেশনের ডিরেক্টর ও এই কার্যক্রমের সমন্বয়ক কানতারা খান। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, “ধর্ম প্রত্যেকের ব্যক্তিগত বিশ্বাস এবং অধিকার। সেই বিশ্বাস ও অনুভূতির জায়গাটিতে আঘাত করা হচ্ছে ক্ষমতা ও বাণিজ্যিক স্বার্থের লোভে। যার সঙ্গে ধর্মের আদৌ কোনো সম্পর্ক নেই।
ভাষা আন্দোলন, গণঅভ্যুত্থান, মুক্তিযুদ্ধ এই সবকিছুই সম্ভব হয়েছে সে সময়ের তরুণদের হাত ধরে। শুধু বাংলাদেশ নয় সারা বিশ্বে যত বড় বড় অর্জন রয়েছে তার পেছনে তরুণদেরই অবদান রয়েছে। তাই সুচিন্তার এই শ্লোগান- ‘জাগো তারুণ্য, রুখো জঙ্গিবাদ’।
এ সময় আরও বক্তব্য রাখেন সেন্ট্রাল ল’ কলেজের আরেক প্রাক্তন কৃতি শিক্ষার্থী বাংলাদেশ আওয়ামী লীগের আইন বিষয়ক উপ-কমিটির সদস্য অ্যাডভোকেট নাসরিন সিদ্দিকা লিনা।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সেন্ট্রাল ল’ কলেজের প্রিন্সিপাল মো. জাকির হোসেন। তার বক্তব্যের আগে সুচিন্তা’র গবেষণা সেলের পক্ষ থেকে আশরাফুল আলম শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি প্রশ্ন ও উত্তরের মাধ্যমে ইসলাম ধর্মে জঙ্গিবাদ সমর্থন-অসমর্থন বিষয়ে মতবিনিময় করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আজ সারাবেলা’র সম্পাদক জববার হোসেন।
এসসি/আরআই
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- অনাস্থা ডেকেও টলল না চেয়ার, ফের বহাল শাহনাজ বিবি
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
