ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

প্রধান নির্বাচন কমিশনারকে বাম জোটের চিঠি

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৫৭   আপডেট: ৭ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৫৭

রাজনৈতিক দলসমূহের সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সমাপ্তি না হওয়া পর্যন্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য  বাম গণতান্ত্রিক জোট প্রধান নির্বাচন কমিশনারকে অনুরোধ করেছে। বুধবার প্রধান নির্বাচন কমিশনারকে দেওয়া এক চিঠিতে এ অনুরোধ করা হয়।

বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে সিপিবি’র প্রেসিডিয়াম সদস্য আবদুল্লাহ ক্বাফী রতন ও বাসদ-এর নেতা খালেকুজ্জামান লিপন নির্বাচন কমিশনে গিয়ে জোটের সমন্বয়ক সাইফুল হকের স্বাক্ষরিত চিঠিটি হস্তান্তর করেন।

প্রধান নির্বাচন কমিশনারকে বাম গণতান্ত্রিক জোটের দেওয়া চিঠিতে উল্লেখ করা হয়েছে, “আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে উদ্ভূত সংকট নিরসনকল্পে মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক দলসমূহের সঙ্গে সংলাপ করছেন।

অবাধ-নিরপেক্ষ-অংশগ্রহণমূলক-গ্রহণযোগ্য নির্বাচনের জন্য চলমান সংলাপ ইতিবাচক ভূমিকা রাখতে পারে। সংলাপ শেষ হওয়ার আগে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা পুরো প্রক্রিয়াকে ক্ষতিগ্রস্ত করবে। সে কারণে রাজনৈতিক দলসমূহের সাথে প্রধানমন্ত্রীর সংলাপের সমাপ্তি না হওয়া পর্যন্ত আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা না করার জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে অনুরোধ করছি।”

জাহো /জেডএস/এমটিআই

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর