ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বিশ্ব নবী দিবস উপলক্ষে নাতে রাসুল বীরভূমের লোকপুর এলাকায়

সেখ রিয়াজুদ্দিন

প্রকাশিত: ১ নভেম্বর ২০২০ ১৯ ০৭ ০৬   আপডেট: ১ নভেম্বর ২০২০ ১৯ ০৭ ০৬

বিশ্ব নবী দিবস উপলক্ষে নাতে রাসুল বীরভূমের লোকপুর এলাকায়  

সেখ রিয়াজ উদ্দিন, বীরভূম:- বিশ্ব নবী দিবস উপলক্ষে সমগ্র দেশের মানুষ যথাযথ মর্যাদায় দিনটা উদযাপন করেন গত ৩০শে অক্টোবর । আরবি মাসের ১২ই রবিউল আউয়াল হজরত মুহাম্মদ সাঃ জন্মগ্রহণ করেন, বিশ্ব মানবতার মুক্তির দিশারী তথা বিশ্ব নবী হিসেবে পরিচিত।।অন্য বছরের মতন এবারে মহা ধূমধাম আকারে বিশ্ব নবী দিবস পালিত হচ্ছে না বলে আগে ভাগেই বিভিন্ন মসজিদের পেশ ইমাম সহ ঈদে মিলাদুন্নবী কমিটির সদস্য গন ঘোষণা করেন। উল্লেখ্য বিভিন্ন প্রশাসনিক স্তরে এ বিষয়ে মিটিং করে সিদ্ধান্ত নেয়া হয়। বিশেষ করে করোনা আবহে এবছর প্রশাসনের নির্দেশ বড়োসড়ো কোন জমায়েত করা যাবে না, তাই নিয়মরক্ষার্থে পদশোভা সহ বিভিন্ন অনুষ্ঠান কাটছাঁট করে শুধু দোয়া প্রার্থনা,নাতে রাসুল ইত্যাদি ছোট ছোট অনুষ্ঠান করে সীমাবদ্ধ ছিল এবারের ঈদে মিলাদুন্নবী। এ উপলক্ষে বীরভূম জেলার খয়রাশোল ব্লকের বুধপুর গ্রামে বড় মসজিদের মধ্যে স্থানীয় কিছু কচিকাঁচাদের নিয়ে নাতে রাসুল অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারি সকলকে উৎসাহিত করতে বিভিন্ন স্তরে কোরআন শরীফ, জলের বোতল,হাদিস সংক্রান্ত বই ইত্যাদি পুরস্কার তুলে দেওয়া হয়। এদিন উপস্থিত ছিলেন মসজিদের পেশ ইমাম মৌলানা নাজিম উদ্দিন আহমেদ,সেখ ফায়জুল ইসলাম এবং নাতে রাসুল এর সঞ্চালনা করেন সেখ আনারুল ইসলাম, এবং বিচারকের ভূমিকায় ছিলেন সেখ আব্দূল গনি,সেখ মনি,সেখ রূপক হোসেন প্রমুখ যুববৃন্দ। অংশগ্রহণকারি তারজুমা খাতুন, সোনিয়া খাতুন, ময়না খাতুন,নাজুফা খাতুন প্রমুখ কচিকাঁচাদের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর