হরিশ্চন্দ্রপুরে জেলা সভানেত্রীর সামনে কর্মী সম্মেলনে দলের বিরুদ্ধ
প্রকাশিত: ১৪ অক্টোবর ২০২০ ১৯ ০৭ ১০ আপডেট: ১৪ অক্টোবর ২০২০ ১৯ ০৭ ১০
সফিকুল আলম;হরিশ্চন্দ্রপুর
সামনে একুশের বিধানসভা ভোট। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে বিজেপি। কিন্তু তৃতীয় বারের জন্য বাংলার ক্ষমতায় আসতে মরিয়া তৃণমূল কংগ্রেস। তাই প্রাক বিধানসভা প্রস্তুতিতে কোন খামতি রাখতে চাইছে না তারা। সভা-সম্মেলন ,মিটিং, মিছিলের মধ্যে দিয়ে দলের সক্রিয়তা বাড়ানো হচ্ছে বিভিন্ন এলাকায়। আজ মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের জেলা সভানেত্রী এবং চেয়ারম্যান এর উপস্থিতিতে একটি কর্মী সম্মেলন হয় তৃণমূল কংগ্রেসের। হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে হয় এই কর্মী সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন তৃণমূলের মালদা জেলার সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর,মালদা জেলা তৃণমূলের চেয়ারম্যান ডক্টর মোয়াজ্জেম হোসেন,হরিশ্চন্দ্রপুর বিধানসভার কো-অর্ডিনেটর তাজমুল হোসেন,মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান,মালদা জেলা পরিষদের শিশু নারী ও ত্রাণ কর্মাধক্ষ্যা মর্জিনা খাতুন,হরিশ্চন্দ্রপুর ১ ও ২ নং ব্লক ছাত্র,যুব ও মাদারের সভাপতিরা এবং অন্যান্য ব্লক ও অঞ্চল নেতৃত্ব।
আর আজকের এই কর্মী সম্মেলনে জেলা সভানেত্রী এবং চেয়ারম্যানের উপস্থিতিতেই দলের বিরুদ্ধে তোপ দাগলেন হরিশ্চন্দ্রপুর ১ নং ব্লক তৃণমূলের প্রাক্তন সভাপতি মোঃ রুহুল আমিন।তিনি বলেন যারা যতটা দলকে ভালোবাসে দলে তাদের ততটাই গুরুত্ব দেওয়া উচিত। মানুষকে ফাঁকি দিলে চলবে না মানুষের জন্য কাজ করতে হবে। মানুষের জন্য কাজ না করে শুধুমাত্র নেতাদের পেছনে ঘুরে দলে জায়গা পেলে চলবে না। দল এই ব্যাপারগুলোতে লক্ষ্য রাখলে হরিশ্চন্দ্রপুর বিধানসভায় তৃণমূল বিপুল ভোটে জয়লাভ করবে। আর উনার এই বক্তব্যকে ঘিরে দানা বেঁধেছে বিতর্ক। প্রশ্ন উঠছে যে তাহলে দলীয় নেতৃত্বের ভূমিকায় তিনি কী অসন্তুষ্ট?আর কাকে লক্ষ্য করে তিনি এই কথাগুলো বললেন।
যদিও মূলত দলের পক্ষ থেকে বলা হয় দলে কোনো মতবিরোধ নেই। আগামী বিধানসভা নির্বাচনে হরিশ্চন্দ্রপুরে দল কিভাবে লড়বে মূলত সেই নিয়েই বার্তা দেওয়া হয় আজকের এই কর্মিসভায়। সাথেই সাম্প্রদায়িকতা সহ বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে এক হাত নেন তৃণমূলের জেলা সভানেত্রী মৌসম বেনজির নূর।
মালদা জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক বুলবুল খান বলেন,"আসন্ন বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জীর উন্নয়নেকে হাতিয়ার করেই আমরা লড়বো। আর আজ কর্মীদের সেই বার্তাই দেওয়া হল। সরকারের ৬৯ টি প্রকল্প নিয়ে মানুষকে বোঝাতে হবে। আর একটা বড় দলের মধ্যে ছোটখাটো মতবিরোধ থাকতেই পারে। সেগুলোকে ঠিক করে আমরা এগিয়ে যাব। "
মালদা জেলা তৃণমূল সভানেত্রী তথা রাজ্যসভার সাংসদ মৌসম বেনজির নূর বলেন,"সামনের বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করেই আজকের এই কর্মীসভা। বিধানসভা নির্বাচনের আগে হরিশ্চন্দ্রপুরে আমাদের কর্মীদের নিয়ে প্রস্তুতি সভা হয়ে গেল। উন্নয়নই আমাদের আদর্শ। তাই আমরা উন্নয়নের প্রচার করি। হরিশ্চন্দ্রপুর বিধানসভায় জয়ের ব্যাপারে আমি সম্পূর্ণ আশাবাদী।"
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- তৃণমূলের অফিস দখলের অভিযোগ বিজেপির বিরুদ্ধে
- বিজেপি নেতাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
- এরশাদের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় গণভবনে সংলাপে যাবে জাপা
- চাই স্থায়ী সভাপতি নয় বদল তৃনমুল শ্রমিক সভার দাবী। স
- বীরভূমের রাজনগর থানা ও বিডিওকে ডেপুটেশন বিজেপির
- কালিয়াগঞ্জে লোকসভা নির্বাচনের তৃণমূলের অফিস উদ্বোধন
- তৃণমূলে যোগদান মৌসম বেনজির নুরের
- মালদা জেলা তৃণমূল সভাপতি হয়ে মালদা ফিরলেন মৌসম বেনজির নূর
- সংলাপ চেয়ে চিঠি দিয়েছে ইসলামিক ডেমোক্রেটিক এলায়েন্স
- রাজনৈতিক প্রতিহিংসায় খালেদা জিয়া কারাগারে
- কলকাতায় পৌছাল চাঁচল,হরিশ্চন্দ্রপুর কলেজের তৃনমুল ছাত্র সংগঠন
- বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান গ্রাম পঞ্চায়েত প্রধান-সহ ৩ সদস্য
- ভারতীয় সংবিধানের ৩০ নং ধারা ও ধর্মনিরপেক্ষ আমরা
- মাল পৌর এলাকার একাধিক সমস্যা নিয়ে রাস্তায় বাম ছাত্র যুব সংগঠন
- হরিশ্চন্দ্রপুরে ১৬ দফা দাবিতে পাটগোলা শ্রমিকদের ধর্মঘট
