কাছাড় ডাক বিভাগে পদ বিলুপ্তি ইস্যু , তলব অরুণ সরকারকে
দিদারুল ইসলাম, করিমগঞ্জ আসাম
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৬ আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২০ ২০ ০৮ ৫৬
লকডাউনে প্রায় ৩০ হাজার মানুষ জেলায় ফিরেছেন । মূলত তাদের জন্যই এরা বাইরে ছিলেন এবং চাকরি হারিয়ে বাড়ি ফিরেছেন । এদিকে , রাজ্য সরকারের বিভিন্ন বিভাগে হাজার হাজার নিয়ােগ হচ্ছে এবং উপেক্ষিত থাকছেন কাছাড়ের যুবক - যুবতীরা । এমন একটা সময়ে জেলার ডাক বিভাগের ২৫৪ টি পদ বিলুপ্ত হয়েছে , এর নির্দেশ দিয়েছেন অধীক্ষক অরুণ সরকার । খবরটি প্রকাশ্যে আসায় অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন । এবার বিভাগের রাজ্য আধিকারিকরা অধীক্ষক অরুণ সরকারকে গুয়াহাটি পাঠিয়েছেন । কেন এতগুলাে পদ বিলুপ্ত করা হয়েছে । এব্যাপারে সরাসরি তলব করা হয়েছে । সম্প্রতি এক আরটিআইর জবাবে বিভাগের পক্ষ থেকে জানানাে হয়েছে , পিএ , পােস্টম্যান এবং মাল্টিটাস্কিং স্টাফ সহ মােট ২৫৪ টি পদ বিলুপ্ত করা হয়েছে । এতে সরাসরি ৫২ টি পদ বিলুপ্ত করেছেন অধীক্ষক অরুণ সরকার । বাকি বিলুপ্তির আধিকারিকদের সঙ্গে আলােচনা বিভাগের প্রাক্তনরা বলেছিলেন অধীক্ষক চাইলে পদগুলাে আটকানাে যেত । তবে কেন তিনি এমনটা করলেন ? এই প্রশ্ন উঠেছে । যদিও স্থানীয় জনপ্রতিনিধিরা সরাসরি এ ব্যাপারে কোনও কথা বলেননি , তবে বিভাগের আধিকারিকদের নজরে ব্যাপারটি এসেছে । এতে কিছুটা হলেও আশার আলাে দেখা যাচ্ছে । ভারতীয় ডাক বিশ্বের অন্যতম সফল ডাক বিভাগ । এই ইন্টারনেটের যুগে দাঁড়িয়ে এখনও অনেক গুরুত্বপূর্ণ স্থান দখল করে রয়েছে এই পরিষেবা ।বিভাগকে প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন অধীক্ষক অরুণ সরকার । জানা গেছে , বিভিন্ন পদে থাকা কর্মচারীরা যখন কাছাড় থেকে বদলি হয়ে অন্য কোথাও গেছেন সেখানে নতুন কাউকে আনা হয়নি । যেগুলাে পদ খালি হয়েছে সেখানে নতুন নিযুক্তি হয়নি । উল্টো খুব সাবধানে পদগুলােকে বিলুপ্তির পথে এগিয়ে নেওয়া হয়েছে । এবছর জুন মাসের ২৬ তারিখ অরুণ সরকার একটি চিঠি পাঠিয়ে পিএ ক্যাডারের ২৬ টি পােস্ট বাতিলের নির্দেশ দেন । জুলাই মাসের ২৪ তারিখ আরও একটি চিঠিতে পিএ ক্যাডারের ১৬ টি , পােস্টম্যান ক্যাডারের ৩৮ টি এবং ১ টি মাল্টিটাস্কিং কর্মী পােস্ট বাতিলের নির্দেশ জারি করেন । তাকে এই চিঠিগুলাে দেখিয়ে প্রশ্ন করলে তিনি বলেন , সিদ্ধান্ত গুয়াহাটির পক্ষ থেকে নেওয়া হয়েছে । সেখানে অসম সার্কলের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর কে শিবা শঙ্কর সিদ্ধান্ত নিয়েছেন , তাকেই এর ব্যাপারে প্রশ্ন করা উচিত । এরপর তিনি আর আমাদের ফোনকলের বা মেসেজের উত্তর দেননি । এবার গুয়াহাটির পক্ষ থেকেই তাকে প্রশ্ন করা হয়েছে , তিনি কেন এ ধরনের সিদ্ধান্ত নিলেন । অরুণ সরকারের নির্দেশনায় বলা হয়েছে সিদ্ধান্ত নেওয়ার পেছনে অতীতে নেওয়া সিদ্ধান্তকে উদাহরণ হিসেবে গ্রাহ্য করা হয়েছে । তবে অরুণ সরকারের আগে যারা এখানে কাজ করেছেন তারা বলছেন , ‘ আমরাও এই ধরনের প্রস্তাব পেয়েছি এবং সেগুলাের উত্তর দিয়েছি । প্রত্যেকবার পদগুলাে বিলুপ্তির হাত থেকে বাঁচানাে হয়েছে । কিছু কিছু পােস্ট দীর্ঘদিন ধরে খালি রয়েছে , বিভাগ চাইলেই সেগুলােতে কন্ট্রাকচুয়াল পদ্ধতিতে নিযুক্তি দিতে পারত । এতে অনেক পরিবারের কর্মসংস্থানের সম্ভাবনা ছিল । যখন রাজ্য সরকারের বিভিন্ন বিভাগের চাকরির ক্ষেত্রে একের পর এক বঞ্চনার শিকার হচ্ছেন বরাক উপত্যকার যুবকরা । এই সময়ে কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ বিভাগের এধরনের সিদ্ধান্ত আরেকবার এলাকার যুব প্রজন্মকে প্রতারণা করল বলা চলে । এবার বিভাগের রাজ্য স্তরের আধিকারিকরা যখন অরুণ সরকারকে ডেকে পাঠিয়েছেন এবং সরাসরি জানতে চেয়েছেন কেন পদগুলাে বিলুপ্তির নির্দেশ দেওয়া হয়েছে , এতে একটা আশার আলাে অবশ্যই দেখা যাচ্ছে ।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- মানবিকতার নজির! সাগরদিঘি থেকে দুর্গাপুরে গিয়ে ৭ ইউনিট রক্তদান করলেন সাত যুবক।
- আড়াই মাস পর রাজস্থান থেকে নিখোঁজ নাবালিকাকে উদ্ধার সামশেরগঞ্জ পুলিশের
- বিপদের সময় কী করণীয়? সামশেরগঞ্জে NDRF-এর প্র্যাকটিক্যাল প্রশিক্ষণ
- মালদা জেলা কবিতা কার্নিভাল
- গঙ্গায় স্নান করতে গিয়ে তলিয়ে গেল উচ্চ মাধ্যমিক পড়ুয়া।
- ভাঙড় হাইস্কুলের আদর্শ শিক্ষক গিয়াসউদ্দিন হালদারকে সংবর্ধনা
- অনুষ্ঠিত হল আলিগড় মুসলিম ইউনিভার্সিটি মুর্শিদাবাদ সেন্টারে বিবিএ-তে ভর্তি সংক্রান্ত আলোচনাসভা
- পুরনো প্রধান অপসারণের পর ভাসাইপাইকড়ে নতুন প্রধান আব্দুল রউফ, নেপথ্যে নুর আলমের নেতৃত্ব
- ডিলিট ভোটার ইস্যুতে সরব নুর আলম, সামশেরগঞ্জে বিশাল মিছিল-ডেপুটেশন
- আক্রমণ থেকে প্রশংসা—শুভেন্দুর দীর্ঘায়ু কামনা করে প্রধানমন্ত্রী হওয়ার শুভেচ্ছা হুমায়ুনের
- ২৯৬ বোতল ফেনসিডিল উদ্ধার, সুতি পুলিশের অভিযানে গ্রেফতার যুবক
- পালিত হল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম জয়ন্তী
- বিদ্যাসাগরের জন্মজয়ন্তীতে মানিকচক এন বি হাই মাদ্রাসায় শ্রদ্ধাঞ্জলি
- অবৈধ গম পাচারের চেষ্টা ভেস্তে দিল পুলিশ, ৯ টন গম-সহ গ্রেফতার ১
- নিমতিতা জমিদারবাড়িতে ‘সেবার ২৫ বছর’, প্রদীপ প্রজ্জ্বলন ও কেক কেটে মোদীর জন্মদিন পালন
- রাজ্য স্কুল অ্যাথলেটিক্সে মালদার সাফল্য: ঝুলিতে ৬ সোনাসহ ১২ পদক
- খড়দহে বিজেপির দলীয় কর্মসূচিতে দুই গোষ্ঠীর সংঘর্ষ ও বোমাবাজির অভিযোগ, আহত ৪; আটক ৬
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- ভাষাইপাইকড় পঞ্চায়েতে খারিজ স্টে অর্ডার, বহাল প্রধান-উপপ্রধান
- SIR আবাস ও অন্নপূর্ণা—৮ দফা দাবিতে ফরাক্কা BDO-কে কংগ্রেসের ডেপুটেশন
- সবজির ব্যাগে কোটি টাকার হেরোইন! সামশেরগঞ্জে পুলিশের জালে ১৮ বছরের যুবক
- দলীয় কার্যালয়ের সামনে থেকে হুমায়ুনকে ‘আটক’, রেজিনগর উপনির্বাচনে উত্তেজনা
- বোমা-গুলি নেই, চলছে নিঃশব্দ সন্ত্রাস’, রেজিনগরের ভোট নিয়ে তোপ অধীরের
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- মালদা শহরে চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী
- ছাত্রীদের সেভ ড্রাইভ সেভ লাইফ সম্বন্ধে আওয়ারেনেস ও যানবহন সমীক্ষা
- হিলফুল ফজলের উদ্যোগে নিট মেধাবীর সম্মান
- পশ্চিমবঙ্গ যুবশ্রী এম্প্লয়মেন্ট ব্যাংক কর্মপ্রার্থী সমিতি`র বিক্ষ
- নারী দিবসে এআইএমএসএসের মিটিং-মিছিল
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- স্বনির্ভর গোষ্ঠীর হাতে স্যানিটারি ন্যাপকিন ও মাস্ক-স্যানিটাইজার
- গৌরব, প্রশান্ত, ফয়েজ সহ ২৩ এএসপি বদলি
- বন্যা ও করোনার জন্য পিছিয়ে এনআরসির রিজেকশন স্লিপ, জানাল কেন্দ্র
- আসামের দুটি কাগজ কল খোলার সম্ভাবনা কম, ইঙ্গিত সাংসদ রাজদীপের
- NRC, NPR ও CAA এর বিরুদ্ধে প্রতিবাদ সভা আয়োজিত হল রাজনগরে
- দূরদর্শন উঠেই গেল! শিলচর এখন শুধু রিলে সেন্টার
- মাধ্যমিকে রাজ্যের অষ্টম স্থান দখল করল কালিয়াচাকের মেয়ে
- স্বেচ্ছায় রক্তদান শিবির ফরাক্কায়
- করোনা আতংকে চাবাগানে লকডাউন নিয়ে জল্পনা শুরু হয়েছে
