ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বৃহস্পতিবার   ০৯ জুলাই ২০২৬   আষাঢ় ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

এক জায়গার উপর বারবার দূর্ঘটনা ঘটেছে বীরভূমের লোকপুর জঙ্গলে

সেখ রিয়াজুদ্দিন

প্রকাশিত: ২৯ আগস্ট ২০২০ ২৩ ১১ ০৩   আপডেট: ২৯ আগস্ট ২০২০ ২৩ ১১ ০৩

আজ২৯ আগস্ট সকালে বীরভূম জেলার লোকপুর থানার বারাবন জঙ্গলে এক মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্টের পিলারে ধাক্কা খেয়ে গুরুতর জখম অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় লোকজন পুলিশকে খবর দিলে পুলিশ আহত ব্যাক্তিকে তুলে  চিকিৎসার জন্য নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান, জখম গুরুতর থাকায় সেখান থেকে সিউড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে খবর। বিবরণে জানা যায় কাঁকরতলা থানার বড়রা গ্রামের সেখ মকরম (৪২)সাইথিয়া থানার বাতাসপুরে তার নিকট আত্মীয় মারা যাওয়ায় সেখানে যাচ্ছিলেন ।

 উল্লেখ্য গত দুই দিন আগে  বৃহস্পতিবার দিন ঠিক একই জায়গায়, বারাবন জঙ্গলে যে  বাঁক রয়েছে সেখানে ঘটেছিল  এই রকম দূর্ঘটনা, তবে সেক্ষেত্রে আহত ব্যাক্তিকে হাসপাতালে নিয়ে যাবার পথেই মারা যান বলে খবর। শুধু এই দুটি দূর্ঘটনা নয় অতীতেও এখানেই অর্থাৎ জঙ্গলের বাঁকে দূর্ঘটনার শিকার হয়েছেন অনেকে, এমনকি মারা গেছেন পর্যন্ত। জঙ্গল সংলগ্ন, তথা স্থানীয় হরিনাজোল গ্রামের বাসিন্দা আনবর হোসেন খান জানান জঙ্গলের বাঁকটা আগাছা তথা ঝোঁপ ঝাড়ে পরিপূর্ণ হয়ে গেছে, সামনাসামনি পরস্পর পরস্পরকে দেখা যায় না গাড়িতে চলন্ত অবস্থায়,এই পথে বেড়েছে যান চলাচল, বারবার ঘুরেফিরে সেই এক ই জায়গায় ঘটছে দূর্ঘটনা, জখম সহ প্রানহানি ও ঘটছে তাই স্থানীয় প্রশাসন উদ্যোগী হয়ে ঝোঁপ ঝাড় পরিস্কার করার ব্যবস্থা করলে দূর্ঘটনা অনেকটা কমবে বলে ধারণা। অন্যদিকে এই জঙ্গলের দায়িত্বে থাকা খয়রাশোল বন আধিকারিক কুনাল কুমার মন্ডল একান্ত সাক্ষাৎকারে  জানান গাছ কাটার অনুমতি দিতে পা্রি না, বারবার দূর্ঘটনা ঘটা জায়গায়, জনস্বার্থে আগাছা পরিষ্কার করার কথা ভাবতে পারে স্থানীয় প্রশাসন , এনিয়ে প্রাথমিক কথা হয়েছে একপ্রস্থ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর