ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ফের বীরভূমের রাজনগর ব্লকের আদিবাসী পাড়ায় সাহায্য পৌঁছে দিল রাজনগর

সেখ রিয়াজউদ্দিন বীরভূম

প্রকাশিত: ৪ এপ্রিল ২০২০ ২২ ১০ ৪৫   আপডেট: ৪ এপ্রিল ২০২০ ২২ ১০ ৪৫

জেলা বীরভূমের প্রান্তিক অঞ্চল রাজনগর ব্লকের এবার অন্য এক আদিবাসী পাড়ায় ফের সাহায্য পৌঁছে দিল স্বেচ্ছাসেবী সংস্থা "রাজনগর গ্রাম সহায় কেন্দ্র।" রাজনগর ব্লকের আদিবাসী গ্রাম মানিকডিহি। এখানে মোট চল্লিশটি আদিবাসী পরিবারের বাস। আজ রাজনগর গ্রাম সহায় কেন্দ্র ও মানিকডিহি  বীরসা মুণ্ডা আদিবাসী ক্লাবের যৌথ উদ্যোগে গ্রামের চল্লিশটি পরিবারের হাতেই তুলে দেওয়া হয় ডাল-আলু-সরষের তেল-পিঁয়াজ-সাবান-মশলার মতো নিত‍্য প্রয়োজনীয় জিনিসপত্র। হাজির ছিলেন রাজনগর গ্রাম সহায় কেন্দ্রের সভাপতি সেখ রিয়াজউদ্দিন, সম্পাদক উত্তম মণ্ডল, রাজনগর পঞ্চায়েত সমিতির সদস্য সর্বেশ্বর হাঁসদা, চন্দ্রপুর থানার প্রতিনিধি হিসেবে ভিলেজ পুলিশ জয়ন্ত মন্ডল এবং মানিকডিহি বীরসা মুণ্ডা ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় মুরমুসহ অন্যান্য ক্লাব সদস্যরা।   এ বিষয়ে মানিকডিহি বীরসা মুণ্ডা আদিবাসী ক্লাবের সম্পাদক মৃত্যুঞ্জয় মুরমু জানান, করোনা কাণ্ডে লক্ ডাউনের জেরে আমাদের গ্রামের মানুষ সব ঘরবন্দি। কর্মহীন অবস্থায় তাদের দিন চলছে না। এজন্য আমরা এই গ্রামের চল্লিশটি পরিবারের হাতেই নিত‍্য প্রয়োজনীয় জিনিসপত্র তুলে দিলাম। অন্যদিকে, এই দু:সময়ে দরকারি জিনিসপত্র পেয়ে খুশি পাতামণি মারণ্ডী , সনাতন মারাণ্ডী, শশ মারাণ্ডীরা। রাজীব মুর্মু,টিপন মুর্মু, সুভাষ সরেন, শ্রীকান্ত হেমরমের মতো কতিপয় যুবকের উৎসাহ উদ্দীপনা ছিল চোখে পড়ার মতো।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর