ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মঙ্গলবার মালে চালু রইল অঙ্গনওয়ারি কেন্দ

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০ ১৭ ০৫ ৩৮   আপডেট: ১৭ মার্চ ২০২০ ১৭ ০৫ ৩৮

মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মঙ্গলবার মালবাজার শহর সহ আশেপাশের এলাকায় চালু রইল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলো। করোনাভাইরাস আতংকের জেরে গত শুক্রবার রাজ্য সরকার বিঞ্জপ্তি জারি করে ১৬ মার্চ থেকে রাজ্যের সমস্ত স্কুল কলেজ বন্ধ ঘোষণা করে। 
গত সোমবার এরসাথে যুক্ত হয় অঙ্গনওয়াড়ি ও শিশু শিক্ষা কেন্দ্র। সয়ং মুখ্যমন্ত্রী ঘোষণা করে জানান যে সমস্ত স্কুল কলেজ অঙ্গনওয়াড়ি কেন্দ্র শিশুশিক্ষা কেন্দ্র আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বন্ধ থাকবে। 
মুখ্যমন্ত্রীর ঘোষণার পরেও মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডে প্রমোদ নগর কলোনিতে মঙ্গলবার সকালে দেখা গেল অঙ্গনওয়াড়ি কেন্দ্র যথারীতি চালু রয়েছে। কর্মী সহায়িকা ও শিশুরা রয়েছে। রান্নার আয়োজন চলছে। সংশ্লিষ্ট কর্মী জানান, আমাদের কেউ বন্ধ রাখতে বলেনি। সেই জন্য চালু রেখেছি। যদি ম্যাডাম বা স্যাররা বন্ধ রাখতে বলে তবে বন্ধ রাখব।  
একই রকম ভাবে শহরের ৭ ও ১৫ নম্বর ওয়ার্ডে একাধিক কেন্দ্র চালু থাকতে দেখা যায়। 
শুধু মালবাজার শহর নয়, মেটেলি ব্লকের বেশ কয়েকটি সেন্টার চালু থাকতে দেখা যায়। এক অঙ্গনওয়াড়ি কর্মী জানান, আমাদের সুপারভাইজার সেন্টার চালু রাখতে বলেছে। তাই চালু রাখছি। যদি বন্ধ করতে বলে বন্ধ করব। 
এনিয়ে সুসংহত শিশু বিকাশ প্রকল্পের জেলা আধিকারিক ধনপতি বর্মন বলেন, আজ থেকে সব কেন্দ্র বন্ধ থাকার কথা। মাননীয়া মুখ্যমন্ত্রী গতকাল এই কথা ঘোষণা করেছেন। বাস্তবে যেটা হয়েছে সরকারি ভাবে সেরকম নির্দেশ আমাদের কাছে আসেনি। সেই কারণে আমরাও কর্মীদের নির্দেশ দিতে পারিনি। এই কারণে হয়তো কিছু সেন্টার চালু ছিল। বিষয়টি দেখছি। আশা করছি আজকের মধ্যে সরকারি নির্দেশিকা চলে আসবে। সেইভাবে সবাইকে জানিয়ে দেওয়া হবে।                                                         

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর