ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

করোনার জের

পিছিয়ে গেল পৌর ইলেকশন

জব্বার আলী ইসলামপুর

প্রকাশিত: ১৭ মার্চ ২০২০ ১০ ১০ ৪৬   আপডেট: ১৭ মার্চ ২০২০ ১০ ১০ ৪৬

ভোট যে পিছিয়ে যাচ্ছে, তা একপ্রস্থ ঠিকই ছিল। সোমবার সকালের আবহাওয়াতেও সেই ইঙ্গিত ছিল। সর্বদল বৈঠকের আগে রাজ্যপালের সঙ্গে কথা বলে তাঁর মতামতও নিয়েছিলেন রাজ্য নির্বাচন কমিশনার। এরপর সবক’টি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠকের পর কমিশনার সৌরভ দাস জানিয়ে দেন, এই মুহূর্তে পুরসভার নির্বাচনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ করোনা পরিস্থিতির মোকাবিলা হোক। নিশ্চিত হোক যে বিপদ কেটেছে, তারপর ভোট হবে।

আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে রাজ্যে পুরভোট করানোর পরিকল্পনা ছিল শাসকদলের। তা স্থির হলে, এর মধ্যেই ভোটের বিজ্ঞপ্তি জারি করার কথা। কিন্তু মাঝে মারণ করোনা ভাইরাসের সংক্রমণ সমস্ত পরিকল্পনায় ব্যাঘাত ঘটিয়েছে। রোগ মোকাবিলায় একাধিক পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। বিশেষত জমায়েতের উপর নিয়ন্ত্রণ জারি হয়েছে। এই সময়ে ভোট ঘোষণা হলে, প্রচারের জন্য সভা, সমাবেশ করতেই হবে। যা করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য বিধির পরিপন্থী। আবার বিনা প্রচারে ভোটও সম্ভব নয়। তাই সবদিক খতিয়ে দেখে ভোট পিছিয়ে দিতেই চাইছিল রাজ্যের অন্যান্য রাজনৈতিক দলগুলি। এ নিয়ে রবিবার রাতেই বিবৃতি জারি করে শাসকদল তৃণমূলও। সকলেই নির্বাচন কমিশনের কাছে নির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদন জানান। সেইমতো আজ সর্বদল বৈঠকে তাঁদের ডাকেন নির্বাচন কমিশনার।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর