ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঐক্যফ্রন্টে যোগ দিলেন কাদের সিদ্দিকী

জাগরণ রিপোর্ট  

প্রকাশিত: ৫ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৩   আপডেট: ৫ নভেম্বর ২০১৮ ১৬ ০৪ ০৩

জাতীয় ঐক্যফ্রন্টে যোগ দিয়েছে বঙ্গবীর কাদের সিদ্দিকীর দল কৃষক শ্রমিক জনতা লীগ।  

ঐক্যফ্রন্টে যোগদান উপলক্ষে সোমবার (০৫ নভেম্বর) দুপুরে রাজধানীর মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

এ সময় ঐক্যফ্রন্ট নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও মো. শাহজাহান, গণফোরামের মহাসচিব মোস্তফা মহসিন মন্টু ও প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, ঐক্যপ্রক্রিয়ার নেতা সুলতান মোহাম্মদ মনসুর ও কৃষক শ্রমিক জনতা লীগের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বর্তমান সরকারকে ‘নব্যস্বৈরাচার’ আখ্যা দিয়ে কাদের সিদ্দিকী বলেন, লড়াইয়ের মাধ্যমে ইয়াহিয়া খানদের পরাজিত করা হয়েছিল, নব্যস্বৈরাচারও পরাজিত হবে।

জাতীয় ঐক্যফ্রন্ট উত্থাপিত ৭ দফা দাবি মেনে নিয়ে সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে জেএসডির সভাপতি আ স ম আবদুর রব বলেন, নির্বাচন না দিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিলে সরকারকেই তার দায়-দায়িত্ব নিতে হবে।

গত ৩ নভেম্বর সন্ধ্যায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত জেলহত্যা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। ওইদিন সভাপতির বক্তব্যে বঙ্গবীর ঐক্যফ্রন্টে যোগ দেয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছিলেন। ওই দিন রাতেই বিএনপির কয়েকজন নেতা কাদের সিদ্দিকীর বাসায় গিয়ে বৈঠক করেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর