ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

সালিশি সভায় কৃষকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টা

হক নাসরিন বানু , মালদহ

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫ ০৩ ৩৬   আপডেট: ৮ ফেব্রুয়ারি ২০২০ ১৫ ০৩ ৩৬

মালদা:

জমির আল কাটাকে কেন্দ্র করে বিবাদের জেরে গ্রামে সালিশি সভা, আর সেই সালিশি সভাতেই এক কৃষকের মাথায় হাতুড়ি দিয়ে মেরে খুনের চেষ্টার অভিযোগ দুস্কৃতির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে মালদা গাজোল থানার আলাল গ্রাম পঞ্চায়েতের সুরমনি এলাকায়।
 পুলিশ সূত্রে জানা গিয়েছে, যখম চাষীর নাম, নুরুল ইসলাম (৪৭)। অভিযুক্ত দুস্কৃতির নাম, নুর ইসলাম। জানা গেছে বৃহস্পতিবার নুরুলের জমির আল কেটে নেয় অভিযুক্ত নুর ইসলাম। এই নিয়ে প্রতিবাদ করেন নুরুলের দাদা রুহুল আমিন। তাদের মধ্যে বচসা শুরু হয়। শুক্রবার দু'পক্ষকে নিয়ে সালিশি সভা ডাকা হয়। এদিন দু'পক্ষই সভাই হাজির ছিলেন। সভা চলাকালীন নুরুল ইসলামের ওপর হাতুড়ি নিয়ে চড়াও হয় অভিযুক্ত নুর ইসলাম সহ তার অনুগামীরা। শুক্রবার গভীর রাতে আশঙ্কাজনক অবস্থায় নুরুলকে মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করা হয়। আহতর মাথায় পাঁচটা সেলাই পড়েছে বলে জানা গিয়েছে। বর্তমানে সেখানেই চলছে তার চিকিৎসা ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক। ঘটনায় মালদা গাজোল থানার পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর