ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বেআইনি চোলাই মদের ব্যবসা বন্ধের অভিযোগ করতে যাওয়ায় যুবককে ধারাল

হক নাসরিন বানু

প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২০ ১১ ১১ ৩৮   আপডেট: ৭ ফেব্রুয়ারি ২০২০ ১১ ১১ ৩৮

বেআইনি চোলাই মদের ব্যবসা বন্ধের অভিযোগ করতে যাওয়ায় যুবককে ধারালো অস্ত্র দিয়ে কোপ।

বেআইনি চোলাই মদের ব্যবসা বন্ধ করতে যাওয়ায় এক যুবককে চাকু দিয়ে  এলোপাথাড়ি কোপ।গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন ওই যুবক,নাম সঞ্জয় ঘোষ (২৯)। ঘটনা মালদার ইংরেজবাজারের বাগবাড়ি সুলতানপুর এলাকার। 
জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই বাগবাড়ি সুলতানপুরে চোলাই মদের ব্যবসা চালাচ্ছিল উত্তম সরকার (৪৫)। এই নিয়ে এলাকায় ক্ষোভ তৈরি হচ্ছিল। অভিযোগ, এই চোলাই মদের ব্যবসা ঘিরে অসামাজিক কার্যকলাপ ক্রমশ বাড়তে থাকে। বহিরাগত দুস্কৃতীদের আনাগোনাও বৃদ্ধি পায়।উত্তমকে চোলাই মদের ব্যবসা বন্ধ করতে বললেও সে কোনও পরোয়া করত না, উল্টে হুমকি দিত বলে অভিযোগ। বৃহস্পতিবার সকালে স্থানীয় যুবক সঞ্জয় ঘোষ ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ করলে দুজনের মধ্যে বচসা শুরু হয়।এরপরেই উত্তম চাকু বের করে হামলা করে সঞ্জয়ের ওপরে।এলোপাথাড়ি কোপ বসাতে থাকে সঞ্জয়ের শরীরে। ঘটনাস্থলে স্থানীয়রা ছুটে এসে সঞ্জয়কে উদ্ধার করে।গুরুতর আহত অবস্থায় তাকে মালদা মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়।খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় মালদা ইংরেজবাজার থানার পুলিশ। গ্রেফতার করা হয়েছে উত্তম সরকারকে। ঘটনায় উত্তেজনা রয়েছে এলাকায়।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর