ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও মোটরবাইকের সংঘর্ষে আহত ২ মৃত এক

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩ জানুয়ারি ২০২০ ২২ ১০ ১৯   আপডেট: ৩ জানুয়ারি ২০২০ ২২ ১০ ১৯

৩৪ নম্বর জাতীয় সড়কে লরি ও মোটরবাইকের সংঘর্ষে আহত ২ মৃত এক স্কুলছাত্রী।
৩৪ নম্বর জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় প্রাণ গেল এক  স্কুলছাত্রীর। গুরুতর আহত ছাত্রীর মা ও বাবা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর আড়াইটে নাগাদ মালদা ইংরেজবাজার শহরে রথবাড়ি মোড়ে ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর। মৃত ওই স্কুলছাত্রীর নাম মাসুমা ইয়াসমিন (১৪)। সে পুরাতন মালদার মঙ্গলবাড়ি জি কে হাইস্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী ছিল। গুরুতর আহত অবস্থায় মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি তার বাবা ফজলুর রহমান ও মা নার্গিস  খাতুন।  ফজলুর বাবুর বাড়ি আদতে মানিকচকে। সেখানে গ্রাম্য চিকিৎসকের কাজ করেন তিনি। তবে মেয়ের পড়াশোনার জন্য পুরাতন মালদার খয়রাতিপাড়ায় ভাড়া বাড়িতে থাকতেন। এদিন স্ত্রী ও কন্যাকে বাইকে চাপিয়ে রথবাড়ির দিকে আসছিলেন তিনি। রথবাড়ির কাছে ট্রাফিক সিগনালে বাইকটিকে পিছন থেকে একটি লরি ধাক্কা মারলে বাইক থেকে ছিটকে পড়েন সকলেই। মাথায় হেলমেট না থাকায় মুখে ও মাথায় গুরুতর চোট পায় মাসুমা। আহত হন তার মা, বাবাও। ট্রাফিক পুলিশকর্মীরা ছুটে এসে তাদের মালদা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করেন। সেখানেই মৃত্যু হয় মাসুমার। তার মা নার্গিস খাতুনের আঘাত গুরুতর। ওই দুর্ঘটনার পরপরই উত্তেজিত জনতা ঘাতক লরিটিতে ভাঙচুর চালায়। কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে। ঘাতক লরির চালককে আটক করেছে মালদা ইংরেজবাজার থানার পুলিশ।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর