শহরের নিকাশি নালা সংস্কারে তৎপর মালদা ইংরেজবাজার পৌরসভা
পুষ্পপ্রভাত ডেস্ক
প্রকাশিত: ৫ ডিসেম্বর ২০১৯ ২২ ১০ ০১ আপডেট: ৫ ডিসেম্বর ২০১৯ ২২ ১০ ০১
শহরের নিকাশি নালা সংস্কারে তৎপর মালদা ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রশাসন।
মালদা শহরের নিকাশি নালা সংস্কারে তৎপর হয়েছেন মালদা ইংরেজবাজার পৌরসভা ও জেলা প্রশাসন। মালদা শহরে রেলের জমিতে নিকাশি নালা থাকায় নিয়মিত সংস্কারের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে মালদা ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষের। যার ফলে ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জঞ্জাল আবর্জনার স্তুপ ক্রমাগত বাড়ছে। এনিয়ে দুর্ভোগের শিকার হচ্ছেন সংশ্লিষ্ট ওয়ার্ডের বাসিন্দারা। তড়িঘড়ি সমস্যা সমাধানে ময়দানে নামলো জেলা প্রশাসন এবং ইংরেজবাজার পুরসভা কর্তৃপক্ষ ।
যদিও এই সমাধানের উদ্যোগে প্রথমেই এগিয়ে আসেন তৃণমূলের জেলা সভাপতি তথা রাজ্য মহিলা কমিশনের ভাইস চেয়ারম্যান মৌসম নুর । যেহেতু রাজ্য সরকারের পক্ষ থেকে মৌসম নুরকে পুরসভার মাথার উপরে বসানো হয়েছে তাই এই অভিযোগ পাওয়ার পর সমস্যা সমাধানে উদ্যোগী হন তিনি। উল্লেখ্য কয়েকদিন আগে ওই দুই ওয়ার্ডের বাসিন্দারা তৃণমূল নেত্রীর কাছে গিয়ে জঞ্জাল, আবর্জনা পরিস্থিতির কথা জানিয়েছিলেন। বিষয়টি জানা মাত্রই পুরসভা এবং প্রশাসনকে জানিয়ে তড়িঘড়ি বৈঠক করেন মৌসম নুর। এরপর সিদ্ধান্ত হয় প্রশাসন এবং পুরসভার পক্ষ থেকে ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ড তদারকি করে দেখা হবে।এই সিদ্ধান্ত অনুযায়ী বৃহস্পতিবার সাতসকালেই জেলাশাসক রাজষী মিত্র, ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষের নেতৃত্বে পুরসভা প্রশাসনের কর্তারা ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জঞ্জাল, নিকাশি নালার পরিস্থিতি তদারকি করেন। তাদের সঙ্গে রেলের পদস্থ আধিকারিকেরাও ছিলেন। রেলের অধিকাংশ জায়গার রয়েছে ওই দুই ওয়ার্ডের নিকাশি নালা। রেলের জমি থাকার ফলে পুরসভার এই নিকাশি নালাগুলি সংস্কারের ক্ষেত্রে জটিলতা তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে কিভাবে সমস্যার সমাধান করা যায় তার জন্য এদিন রেল কর্তাদের নিয়েও জেলাশাসক এবং চেয়ারম্যান বিভিন্ন এলাকা ঘুরে দেখেন। দ্রুত সমস্যা সমাধানেরও আশ্বাস দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে।জেলাশাসক রাজশ্রী মিত্র বলেন, রেলের বেশকিছু জমিতেই পুরসভার নিকাশি নালা রয়েছে। যেগুলি সংস্কার করা নিয়ে জটিলতা তৈরি হয়েছে। তবে এই মুহূর্তে সমাধানের পথ এখনো কিছু বেরোয় নি। পরবর্তীতে ইঞ্জিনিয়াররা এই জায়গাগুলি আরেকবার তদারকি করবেন। প্রয়োজনে আমিও আসবো । তারপরে আলোচনার মাধ্যমে সমাধানের পথ খুঁজে বার করা হবে।মালদা টাউন স্টেশন ম্যানেজার দিলিপ চৌহান বলেন, রেলের জমিতে বেশ কিছু জায়গায় নিকাশি নালার ব্যবস্থা রয়েছে। সেই জায়গাগুলির বর্তমান পরিস্থিতি ঘুরে দেখলেন জেলাশাসক , চেয়ারম্যান। জঞ্জাল পরিস্থিতি সমাধানেজেলা প্রশাসনকে রেল কর্তৃপক্ষ সবরকম ভাবে সহযোগিতা করবে।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান তথা বিধায়ক নিহার ঘোষ বলেন, রেলের জায়গা ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের জায়গা দিয়ে নিকাশি নালাগুলি রয়েছে। কিন্তু রেল কর্তৃপক্ষের নির্দেশ ছাড়া পুরসভা সংস্কারের কাজ করতে পারে না ।তাই ইচ্ছা থাকলেও আমরা কাজ করতে পারছি না ।পরিকল্পনা রয়েছে রেলের অংশে পুরসভা যেসব জায়গায় রয়েছে সেগুলি সুন্দরভাবে নতুন করে গড়ে তোলা হবে। এজন্য রেলের অনুমতি দরকার তাই এদিন ২৩ এবং ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা ঘুরে দেখা হয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যা মিটে যাবে।বলাবাহুল্য, ২৩ নম্বর ওয়ার্ডটি বর্তমানে কাউন্সিলর বিহীন। বয়সের কারচুপির কারণে অভিযোগের ভিত্তিতে আদালতের মাধ্যমে ওই ওয়ার্ডের কাউন্সিলরের পদ খারিজ করা হয় । ২৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রয়েছে। কিন্তু দুই ওয়ার্ডের একাধিক এলাকা রেলের জমিতে গড়ে উঠেছে নিকাশি নালা। যেখানে অতি সহজেই পুরসভা সংস্কার এবং পরিচ্ছন্নতার কাজ করতে সমস্যায় পড়তে হচ্ছে। যার কারণে এলাকায় দূষণ ছড়াচ্ছে। ডেঙ্গু রোগ দেখা দিচ্ছে । এসব নিয়েই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা তৃণমূল নেত্রী মৌসুম নূরের কাছে অভিযোগ জানিয়েছিলেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পুরসভা প্রশাসনের সঙ্গে বৈঠক করেন মৌসুম নূর । তারপরে ওই দুই এলাকার সমস্যা সমাধানে এগিয়ে আসে মালদা জেলা প্রশাসন এবং মালদা ইংরেজবাজার পুরসভার কর্তৃপক্ষ।
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- শিক্ষক দিবসে অভিনব উদ্যোগ
- পায়েলের জন্মদিনে মানবিক উদ্যোগ
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
