ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে

হক নাসরিন বানু

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০১৯ ২২ ১০ ২২   আপডেট: ৩০ নভেম্বর ২০১৯ ২২ ১০ ২২

তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। 


তিন বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ উঠলো প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠল মালদা হরিশ্চন্দ্রপুরের ভালুকা বাজার এলাকা। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে স্থানীয় বাসিন্দাদের একাংশ পুলিশ ফাঁড়িতে চড়াও হয়ে বিক্ষোভ দেখান। পরে অভিযুক্তের বাড়িও ভাঙচুর করা হয়। তবে অভিযুক্ত কণক রবিদাস এলাকা ছেড়ে পালিয়ে গিয়েছে বলে পুলিশ সূত্রে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে বাড়িতে কাথা সেলাইয়ের জন্য কণককে ডেকেছিলেন শিশুটির মা। তার বাবা ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। সকালে  মেয়েকে রেখে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে খিচুড়ি আনতে যান। ফিরে এসে দেখেন মেয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। কণকও পলাতক। এরপর বিষয়টি জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দারা।স্থানীয় সূত্রে জানা গেছে কনক রবিদাস কখনো জুতো সেলাই করে, কখনো আইসক্রিম বিক্রি করে, আবার কখনো কাঁথা সেলাই করে, কখনো ব্যান্ড বাজায় এর আগেও এলাকায় একাধিক দুষ্কর্মের ঘটনায় তার নাম উঠে এসেছে | শিশুটির ডাক্তারী পরীক্ষা করানো হয়েছে। শিশুটি চিকিৎসার জন্য মালদা মেডিক্যাল কলেজে এন্ড হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্তের খোঁজে তল্লাশি চলছে বলে জানিয়েছেন হরিশ্চন্দ্রপুরের আইসি সঞ্জয় কুমার দাস।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর