ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

তিথির নির্ধারিত সময়ের একদিন আগেই কার্তিক পূজার শুভ উদ্বোধন

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৭ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ২১   আপডেট: ১৭ নভেম্বর ২০১৯ ২১ ০৯ ২১

তিথির নির্ধারিত সময়ের একদিন আগেই কার্তিক পূজার শুভ উদ্বোধন।


তিথির নির্ধারিত সময়ের একদিন আগেই কার্তিক পূজার শুভ উদ্বোধন হলো মালদা কৃষ্ণ পল্লী তিন নম্বর ওয়ার্ডের আমরা সবাই সংস্থায়। এই পূজা এ বছরে দশম বর্ষে পদার্পণ করেছে। এই দশ বৎসর উপলক্ষে তাই একদিন আগেই উদ্বোধন হলো আমরা সবাই সংস্কার কার্তিক পুজো। উদ্বোধন করলেন মালদা ইংরেজবাজার শহরের তিন নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর কাকলি চৌধুরী এবং বর্তমান কাউন্সিলর পরিতোষ চৌধুরীর হাত দিয়ে। উদ্বোধনের প্রধান অতিথি হিসেবে ছিলেন তারা। শনিবার সন্ধ্যায় সংস্থার সেক্রেটারি গোপাল দত্ত এবং প্রেসিডেন্ট ইন্দ্র মহন্ত। ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। তারপর ফিতা কেটে প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয় কৃষ্ণপল্লী তুলসী মোড় বাজারের কার্তিক পূজা। মৃৎশিল্পী দিব্যেন্দু সাহা তাঁত শিল্প কর্মের মধ্যে কার্তিক ঠাকুর অসুরকে বধ করছে এই রূপ তুলে ধরেছেন। মোবাইল এবং পড়াশোনার চাপে হারিয়ে যাচ্ছে এই কার্তিক পূজার ঐতিহ্য এবং আনন্দ। আগে দেখা যেত প্রতিটা রাস্তার ধারে এবং মোড়ে মোড়ে। এই কার্তিক পূজা হত। আজকের দিনে বিলুপ্ত হতে চলেছে এই ধর্মীয় অনুষ্ঠানের কালচার। সেই দিক দেখে এই সংস্থা ১০ বছর ধরে করে আসছে কার্তিক পূজা। পুজোর কটা দিন বিভিন্ন কালচারাল এবং সামাজিক অনুষ্ঠানের প্রোগ্রাম রাখে এই সংস্থা। এই সংস্থার সদস্য জীবন ঘোষ জানান আমাদের পূজা এবার দশ বছরে পা দিলো। আমরা এই পূজা টা চালিয়ে যাব। আগামীতে আমাদের অনেক ভালো কাজ কর্মের উদ্দেশ্য আছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর