ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে দশটি নতুন বিভাগ

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯ ২৩ ১১ ২৯   আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ২৩ ১১ ২৯

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে দশটি নতুন বিভাগ ৷ 

 

গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে চালু হতে চলেছে ১০ টি নতুন বিভাগ ৷ পর্যটন ও সিরিকালচার নিয়েও পড়াশোনা করতে পারবেন পড়ুয়ারা । বিশ্ববিদ্যালয়ের উপাচার্য স্বাগত সেন জানান , ইতিমধ্যে প্রস্তাব পাঠানো হয়েছে রাজ্য উচ্চশিক্ষা দপ্তরে। ২০০৮ সালের ১০ মার্চ পথ চলা শুরু গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের ৷ মালদা সহ দুই দিনাজপুর জেলার প্রচুর ছাত্র-ছাত্রী উচ্চশিক্ষার জন্য এই বিশ্ববিদ্যালয়ে পড়তে আসেন ৷ বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ২৩টি বিষয়ে পড়াশোনার সুযোগ রয়েছে ৷ এবার আরও ১০টি বিভাগ চালু করার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । এম বি এ-র পাঠ্যক্রম চালু করার চেষ্টাও চলছে ৷
উপাচার্য বলেন, “১০টি বিষয় হল টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট, ফরেন ট্রেড প্র্যাকটিস, ফ্লোরিকালচার, অ্যাগ্রো বিজ়নেস অ্যান্ড অ্যাগ্রো প্রসেসিং অ্যান্ড বায়ো ফার্টিলাইজার অ্যান্ড বায়ো পেস্টিসাইডস, কমিউনিকেটিভ ইংলিশ অ্যান্ড সফট্‌ স্কিল ডেভেলপমেন্ট, ফরেস্ট্রি অ্যান্ড ওয়াইল্ড লাইফ ম্যানেজমেন্ট, হসপিটাল ম্যানেজমেন্ট ও প্যারা মেডিক্যাল টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস, ফিসারিজ় অ্যান্ড অ্যাকোয়া কালচার, মালটি মিডিয়া অ্যান্ড ওয়েব ডেভেলপমেন্ট টেকনোলজি এবং অ্যানিমেশন সায়েন্স ৷ "
তিনি আরও বলেন , " যে বিষয়গুলি আমরা এখানে চালু করার উদ্যোগ নিয়েছি, তাতে শুধু পড়ুয়াদেরই নয়, লাভবান হবেন গৌড়বঙ্গের বেকার যুবক যুবতিরাও ৷ কারণ, এই সমস্ত পেশাভিত্তিক বিষয়ের সঙ্গে তার অনুসারী শিল্পও গড়ে ওঠার সম্ভাবনা বেড়ে যায় ৷ যেমন মালদায় আমের উৎপাদন বেশ ভালো ৷ আম নিয়ে বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য বিভাগ ইতিমধ্যে একটি থিসিস করছে ৷ আমাদের মনে হয়েছে, এই ধরনের পাঠক্রমের চাহিদা এই মুহূর্তে বেশ ভালো ৷ "

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর