ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

১৮ দিন থেকে নিখোঁজ পাট বোঝাই লরি ও চালক কে উদ্ধার করল পুলিশ

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৫ নভেম্বর ২০১৯ ২৩ ১১ ২৭   আপডেট: ১৫ নভেম্বর ২০১৯ ২৩ ১১ ২৭

১৮ দিন থেকে নিখোঁজ পাট বোঝাই লরি ও চালক কে উদ্ধার করল পুলিশ।

 নিখোঁজ হওয়ার ১৮ দিন পর লরি ও চালককে উদ্ধার করল হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকা থেকে খালি লরি ও চালক আকবর আলী কে বৃহস্পতিবার জেরা করে অশোকনগর থানায় নিয়ে যায়। বারাসাত মহকুমা আদালত থেকে রিমান্ড নিয়ে শুক্রবার হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন নিজ থানায় নিয়ে আসে। জানা যায়, অনুজ আগারওয়াল নামে হরিশ্চন্দ্রপুর বারদুয়ারী এলাকার এক পাট ব্যবসায়ী গত ২৬ অক্টোবর মালদার সামসি নিউ বেঙ্গল বোর্ড ট্রান্সপোর্ট থেকে এক লরিভর্তি পার্ট লোড করে হরিশচন্দ্রপুরের বারদুয়ারী থেকে কলকাতার এক জুট মিলে পাঠায়। দুদিনের মধ্যেই লরিটি কলকাতায় পৌঁছে যাওয়ার কথা থাকলেও সাত দিন পেরিয়ে গেলেও লরিটি কলকাতার পাট মিলে পৌঁছায়নি। লোরিটিতে ৬৬টি পাটের বেল ছিল। যার ওজন ৯২১০ কেজি। বাজার দর মূল্য চার লক্ষ কুড়ি হাজার টাকা।গাড়ির মালিক ও চালক আকবর আলীকে ফোনেও পাওয়া যায়নি। গাড়ির চালক আকবর আলীর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার তালসা গ্রামে। গাড়ির মালিক ও চালক এর বিরুদ্ধে অশোকনগর থানায় অভিযোগ দায়ের করতে গেলে পুলিশ জানান সর্বপ্রথমে স্থানীয় থানায় অভিযোগ করতে। অভিযোগ পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ প্রশাসন তদন্তে নামে।
বৃহস্পতিবার গোপন সূত্রে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর বিশাল পুলিশবাহিনী উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানা এলাকায় নজরদারি চালায় এবং তাদের তৎপরতায় গাড়ি ও চালককে উদ্ধার করে হরিশ্চন্দ্রপুর থানায় নিয়ে আসে।
গাড়ি উদ্ধারের খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর বণিক মহল যথেষ্ট খুশি। বণিক মহল হরিশচন্দ্রপুর পুলিশ প্রশাসনকে সাফল্যের সাধুবাদ জানিয়েছেন।হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, ১৮ দিন পর  লরি ও চালককে উদ্ধার করা হয়েছে। জিজ্ঞাসাবাদ চলছে, কেন সে ১৮দিন ধরে লরি সহ গা ঢাকা দিয়েছিল। এতে অন্য কোন হাত আছে কিনা তাও খতিয়ে দেখছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর