ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বাগবাহারে ছাত্রীর মৃতদেহ, সন্দেহ ধর্ষণ-খুন

দিদারুল ইসলাম

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০১৯ ১২ ১২ ৫৫   আপডেট: ১৮ অক্টোবর ২০১৯ ১২ ১২ ৫৫

বাগবাহারে ছাত্রীর মৃতদেহ, সন্দেহ ধর্ষণ-খুন


শিলচর ১৮ অক্টোবর: ধলাই বিধানসভা সমষ্টির অন্তর্গত ধোয়ারবন্দের কাছে মোড়াবস্তি এলাকায় জমা জলে উদ্ধার হল দ্বাদশ শ্রেণির ছাত্রীর মৃতদেহ৷ পুলিশ জানিয়েছে, বুধবার বিকেলে টিউটরের কাছে পড়তে গিয়েছিল পি সি বড়জালেঙ্গা হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্রী এলিজাবেথ সাইরেম৷ সন্ধ্যা গড়িয়ে রাত বাড়লেও মেয়ে ফিরছে না দেখে শুরু হয় খোঁজাখুঁজি৷ পরে টিলার পাশে জমা জলে অচেতন অবস্থায় তাকে পাওয়া যায়৷ দ্রুত উদ্ধার করে শিলচর মেডিক্যাল কলেজে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে জানান৷ এলিজাবেথের পরিজন সহ এলাকাবাসীর অভিযোগ, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে৷ পরে জলে ফেলে দেয়৷ বরাক ভ্যালি ইন্ডিজেনাস এথনিক পিপলস কো-অর্ডিনেশন কমিটির এক প্রতিনিধিদল বৃহস্পতিবার ঘটনাস্থল পরিদর্শন করে৷ তারা এলিজাবেথের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে শোক-সমবেদনা প্রকাশ করেন৷ কমিটি এই ঘটনার দ্রূত তদন্তের দাবি জানান৷ পুলিশ জানায়, ময়না তদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর কারণ জানা যাবে৷ তবে তারা খোঁজখবর করে চলেছেন৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর