ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

মঙ্গলবার বাম জোটের সঙ্গে সংলাপ

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৪ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ২৫   আপডেট: ৪ নভেম্বর ২০১৮ ১৫ ০৩ ২৫

 

রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্ষমতাসীনদের সংলাপের অংশ হিসেবে মঙ্গলবার গণভবনে যাচ্ছে বাম গণতান্ত্রিক জোট। সিপিবি-বাসদসহ আট দলকে নিয়ে বাম গণতান্ত্রিক জোট গঠিত।

 

 রোববার জোটের সমন্বয়ক সাইফুল হক জানান,আগামী মঙ্গলবার তাদের সংলাপে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। তবে এখনও তারা আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র হাতে পাননি।

 

তিনি বলেন,আজ সকালে আওয়ামী লীগ অফিস থেকে দলের একজন ঊর্ধ্বতন ব্যক্তি ফোন করে ৬ নভেম্বর দুপুর ২টায় গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপের প্রস্তুতি নিতে বলেছেন।

 

সাইফুল হক বলেন, ঊর্ধ্বতন ওই ব্যক্তি ফোনে বলেছেন, সংলাপের বিষয়ে ফোনে আগেভাবে জানালেও আজ বা কালের মধ্যে চিঠি দিয়ে জোটকে আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানানো হবে।

 

সংলাপে অংশ নেওয়ার জন্য বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে আগেই ১৬ জনের নামের একটি তালিকা পাঠানো হয়েছে জানিয়ে জোটের সমন্বয়ক বলেন, আমরা সংলাপে অংশ নেওয়ার ব্যাপারে প্রস্তুত আছি।

 

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য ইসির প্রস্তুতির মধ্যেই অপ্রত্যাশিতভাবে সংলাপের আহ্বানে সাড়া দিয়ে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বৃহস্পতিবার জাতীয় ঐক্যফ্রন্টের সঙ্গে গণভবনে আলোচনায় বসেন ।

 

এরপর অন্যান্য দল ও জোটও সংলাপের আগ্রহ দেখালে তাদেরও আমন্ত্রণ পাঠানো হয় গণভবন থেকে।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বলা হয়, গণতান্ত্রিক ধারাবাহিকতা রক্ষার জন্য সংবিধানসম্মত যে কোনো বিষয়ে আলোচনার জন্য তার দুয়ার রাজনৈতিক দলগুলোর জন্য খোলা।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর