তারাপীঠ মন্দিরে পারিবারিক পূজো ব্রাহ্মণবহড়ার ভট্টাচার্য পরিবারের
খান আরশাদ, বীরভূম
প্রকাশিত: ১২ অক্টোবর ২০১৯ ২২ ১০ ৫২ আপডেট: ১২ অক্টোবর ২০১৯ ২২ ১০ ৫২
এবছর শনিবার শুক্লা চতুর্দশীর দিন মা-তারার আবির্ভাব দিবস উপলক্ষে বীরভূমের তারাপীঠে মায়ের পূজো দিতে সমাগম হল হাজার হাজার ভক্তের। মা-তারার মন্দিরে এই আবির্ভাব দিবসের দিনের একটি বিশেষত্ব হলো, এদিন মন্দিরের পাণ্ডাদের ছাড়া একটি মাত্র পরিবারই এখানে পুজো দিতে পারেন সেটা হল ময়ুরেশ্বর থানার অন্তর্গত ব্রাহ্মণবহড়া গ্রামের ভট্টাচার্য্য পরিবার। মন্দিরে পূজো দিতে গেলে সাধারণত মন্দিরের পূরোহিত পান্ডাদের মাধ্যমে পূজো দিতে হয়। কিন্তু ব্রাহ্মণবহড়া গ্রামের ভট্টাচার্য্য পরিবারই একমাত্র পরিবার, যে পরিবারের সদস্যরা অন্য কোন পূরোহিত পান্ডাদের ছাড়াই মন্দিরে তারামায়ের পূজো দিতে পারেন। এই পরিবারের এক সদস্য শিক্ষক তথা বিশিষ্ট সাংবাদিক মানস ভট্টাচার্য জানান প্রায় ৪০০ বছর আগে তাঁদের নবম পুরুষ গঙ্গাধর ভট্টাচার্য প্রথম পূজো দেন তারাপীঠের মা-তারার মন্দিরে। এই মন্দির যখন প্রতিষ্ঠিত হয় তখন ওই এলাকার রাজা মুলুটি, মজুরহাটি, সাহাপুর ও ব্রাহ্মণবহড়া এই চারটি গ্রামের পুরোহিতদের ডেকে পাঠান মন্দিরে পুজো দেওয়ার জন্য। তখন থেকে ব্রাহ্মণবহড়া গ্রামের ভট্টাচার্য পরিবারের সদস্যরা এই মন্দিরের পুরোহিত হিসেবে পুজো করে আসছেন। বছরের এই বিশেষ দিনটিতে মন্দিরের পাণ্ডাদের ছাড়াই তারা পূজো দেন। মানসবাবু জানান আগে শুধুমাত্র তাঁদের পরিবারের লোকজনই শুধু পূজো দিতেন। কিন্তু এখন হাজার হাজার ভক্তদের সমাগম হয় এখানে। তাই অন্যান্য পান্ডারা এখন পূজার এই দায়িত্ব সামলান। সময়ের অভাবে এখন মাত্র আধঘণ্টা সময়ের মধ্যে বলিদান তথা পূজোর যাবতীয় কর্ম সারতে হয়। এই আধাঘণ্টা অন্য কেউ পূজো দিতে পারেননা। এরপর পুনরায় মন্দিরের পাণ্ডাদের মাধ্যমে ভক্তরা পূজো দেন। ময়ুরেশ্বর থানার ব্রাহ্মণবহড়া গ্রামের এই ভট্টাচার্য পরিবারের এক সদস্য লোকপাড়া হাই স্কুলের প্রধান শিক্ষক অতিশ ভট্টাচার্য, তাপস ভট্টাচার্য সহ পরিবারের অন্যান্য সদস্যরা এবারেও পুজো দিলেন মায়ের মন্দিরে। দূর্গাপূজার যাবতীয় পূজার সরঞ্জামের মতো মা-তারার পূজোতে সবকিছুই নিয়ে আসা হয় পরিবারের তরফ থেকে। মন্দিরের ভেতর বিগ্রহের সামনে বলিদানের জন্য নির্দিষ্ট একটি জায়গা রয়েছে সেখানে একমাত্র এই পরিবারের পক্ষ থেকে বলিদান করা হয়। প্রসঙ্গতঃ উল্লেখ্য এই জায়গাটিতে শুধুমাত্র এই একটা দিনই বলিদান করা হয়। বলিদান করার পর জায়গাটিকে ঢেকে দেওয়া হয়। সারা বছর এখানে আর অন্য কেউ বলিদান করতে পারে না। তারাপীঠের মা-তারার মন্দিরে ভট্টাচার্য পরিবারের পূজো ঘিরে মানুষের উৎসাহ উদ্দীপনা ছিলো চোখে পড়ার মত।
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- চড়ক পূজা ও ইতিহাস
- হোলি বা দোল পূর্ণিমার ইতিকথা
- ঈদের চাঁদ দেখা গেছে সৌদি আরবে, মঙ্গলবার ঈদ সৌদি আরবসহ মধ্যপ্রাচ্য
- ভারতে আসছেন আল্লামা ইমাদ উদ্দিন ফুলতলী
- আল্লামা তৈয়বুর রহমান ইন্তেকাল
- মহানাম সংকীর্তন উৎসব শেষে মহাপ্রসাদ বিতরন
- হিন্দু-মুসলিমের সম্প্রীতির অপুর্ব্ব নিদর্শন বীরভূমের রাজনগরে।
- আজ শ্যামাপূজা ও দীপাবলি
- পবিত্র ঈদ উপলক্ষে বিরাট মাহফিলে কাওয়ালী
- মা তারার প্রতিষ্ঠা দিবস
- বাঙিটোলায় ৪০০ বছর পুরনো মুক্তকেশী পুজো
- মুসলিম গর্ববতি মহিলাকে রক্ত দিয়ে সম্প্রীতির নজির গড়লেন ভিআরপি
- চাঁচলের কলিগ্রাম মহরমে অস্ত্রছাড়া মিছিল থেকে শান্তির বার্তা
- শ্রীচৈতন্য মহাপ্রভুর পীঠস্থান রামকেলিতে মেলা বন্ধ।
- সাংস্কৃতিক মেলবন্ধন হরিশ্চন্দ্রপুরের ঈদ মিলন উৎসব
