ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

খবরের জেরে অসহায় দুই কন্যাশ্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন

হক নাসরিন বানু

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১০ ১০ ৫৩   আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৯ ১০ ১০ ৫৩

খবরের জেরে অসহায় দুই কন্যাশ্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র।


খবরের জেরে অসহায় দুই কন্যাশ্রীর পাশে দাঁড়ালেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র। সোমবার দুই কন্যাশ্রী বাড়ি গিয়ে প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র রাজ্য সরকারের
সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেন দুই কন্যাশ্রীকে। প্রাক্তন মন্ত্রীর সাথে এগিয়ে এসেছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন। খবরের জেরে এমন সাহায্য পেয়ে খুশি দেবী পার্বতী সহ তাদের গ্রামবাসীরা। মন্ত্রীর আশ্বাস পেয়ে দেবী ও পার্বতী জানান ভিক্ষাবৃত্তি করে জীবনযাত্রা আর নয়।পড়ালেখা করে বড়ো হতে চাই তারা। মালদা মানিকচক ব্লকের চৌকি মিরদাদপুর অঞ্চলের ভগবানপুর গ্রামে থাকে নাবালিকা দুই কন্যাশ্রী।বড়ো বোন দেবী মাঝি, ছোট বোন পার্বতী মাঝি ।স্থানীয় কালিন্দ্রি উচ্চ বিদ্যালয়ে যথাক্রমে অষ্টম ও পঞ্চম শ্রেণীর ছাত্রী।বাবা নগেন মাঝি শাররীক অসুস্থতায় মারা গেছে প্রায় দুই বছর আগে।মা চঞ্চলা মাঝি মারা গেছেন প্রায় এক বছর আগে।তারপরই যেনো সবই শেষ।দুই কন্যাশ্রী অসহায় ভিক্ষাবৃত্তি করে জীবনযাপন চালাতেন। শনিবার এই খবর বিভিন্ন খবরের কাগজ থেকে শুরু করে প্রোটাল নিউজে সম্প্রচার হলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন থেকে নেতানেত্রীগণ। তারই জেরে মঙ্গলবার রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্রের আগমন দুই কন্যাশ্রীর বাড়িতে। এইদিন রাজ্যের প্রাক্তন মন্ত্রী সাবিত্রী মিত্র সংবাদমাধ্যমকে জানান রবিবার বিভিন্ন সংবাদ মাধ্যমে দেখেছি এই দুই কন্যাশ্রী জীবন যুদ্ধের কাহিনী। আমি জেলাশাসক ও শিশু সুরক্ষা বিভাগ সহ বিভিন্ন দপ্তরের সঙ্গে কথা বলে মঙ্গলবার তুই কন্যাশ্রীর সাথে দেখা করতে এসেছি। সরকারি সমস্ত সাহায্য এই দুই কন্যাশ্রী পাবে। তাছাড়াও মালদা জেলা শাসক কে এই দুই কন্যাশ্রী বাড়ি তৈরি করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছি। এই দিন বিদ্যুৎ বাড়িতে বিদ্যুৎ সংযোগ করে দেওয়া হলো। আমি যতদিন বেঁচে থাকব এই দুই কন্যাশ্রী কোন অসুবিধা হবে না আমি তাদের আশ্বাস দিলাম।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর