ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা ১৫ জন কাউন্সিল

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯ ২১ ০৯ ০৪   আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ২১ ০৯ ০৪

পৌরসভার পৌরপিতা নিহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা
১৫ জন কাউন্সিলরের।

  মালদা:

 মালদা ইংরেজবাজার পৌরসভার পৌরপিতা নীহার রঞ্জন ঘোষের বিরুদ্ধে অনাস্থা আনল তৃনমুল দলেরই ১৫ জন কাউন্সিলর। বুধবার বিকেলে ১৫ জন কাউন্সিলরের পক্ষ থেকে মহাকুমা শাসক কে অনাস্থার চিঠি দেওয়া হয়। তাতে ১৫ জন কাউন্সিলরের সাক্ষর রয়েছে। বর্তমানে মালদা ইংরেজবাজার পুরসভায় ২৯ জন কাউন্সিলরের মধ্যে ২৪ জন তৃণমূল দলের।
 গত কয়েক মাস ধরে চাপা উত্তেজনা ছিল মালদা ইংরেজবাজার পৌরসভায়। বারবার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলেছিলেন অন্যান্য কাউন্সিলররা।এদিন কাউন্সিলর আশীষ কুন্ডু বলেন, পৌরসভায় নিয়ম মেনে বি ও সির মিটিং হয় না।  এছাড়া শহরের রাস্তাঘাট নোংরা আবর্জনায় ভরে রয়েছে। রাস্তার এমন অবস্থা হয়েছে সাধারণ মানুষ যে কোন সময় দুর্ঘটনার শিকার হতে পারে। সেই কারণে ১৫ জন কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে মহকুমা শাসকের কাছে চিঠি পাঠানো হয়। পৌরসভার কাজ নিয়ে একরাশ ক্ষোভ উগরে দেন প্রাক্তন চেয়ারম্যান ও বর্তমান কাউন্সিলর নরেন্দ্রনাথ তিওয়ারি। তিনি বলেন, বর্তমান চেয়ারম্যান কোন কাজ করেন না।  শহরের বিভিন্ন জায়গায় আবর্জনার স্তুপ জমে রয়েছে। বারবার জানিয়েও কোনো ফল হয়নি।  তাই তার বিরুদ্ধে অনাস্থা এনে ১৫ জন কাউন্সিলর স্বাক্ষর করেছে। 
ক্ষোভ উগরে দেন আরো এক কাউন্সিলর প্রসেনজিৎ দাস। তিনিও একই সুরে বলেন শহর আবর্জনায় ভরে রয়েছে সেদিকে তাকিয়ে দেখেন না বর্তমান চেয়ারম্যান। এছাড়াও কোন মিটিং করা হয় না কাউন্সিলরদের নিয়ে। সেই কারণে তার বিরুদ্ধে অনাস্থা আনা হয়েছে।  যদিও এই বিষয়ে চেয়ারম্যান নীহার রঞ্জন ঘোষের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। জানা গিয়েছে তিনি কলকাতায় রয়েছেন।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর