ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

শনিবার   ০৫ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২১ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কবিগুরুর আদর্শে শিক্ষা বিষয়ক শিবির বীরভূমের রাজনগরে

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২৮ আগস্ট ২০১৯ ১৮ ০৬ ০৫   আপডেট: ২৮ আগস্ট ২০১৯ ১৮ ০৬ ০৫

 

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শকে সামনে রেখে বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির উদ্যোগে এবং অ্যাহেড ইনিশিয়েটিভ ও তাঁতিপাড়া জাগরন স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় একটি শিক্ষা শিবির আয়োজিত হল বীরভূমের রাজনগর পঞ্চায়েত সমিতির সভাকক্ষে।  রাজনগর ব্লকের তাঁতিপাড়া পঞ্চায়েতের ২৩ টি  বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও অন্যান্য চারটি পঞ্চায়েতের চারটি বিদ্যালয়ের ২০ জন শিক্ষক, শিক্ষা কর্মীদের নিয়ে প্রাসঙ্গিক শিক্ষার প্রসারে আলোচনা ও ভাবনা বিনিময় নামে এই কর্মশালাটি আয়োজিত হয়। 

এদিন এই শিবিরে উপস্থিত ছিলেন শিক্ষা দফতরের প্রাক্তন উপ-অধিকর্তা দিব্য গোপাল ঘটক, রাজনগর পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধক্ষ্য সুকুমার সাধু, শিক্ষা কর্মাধক্ষ্য গোপাল ধীবর, রাজনগর অবর বিদ্যালয় পরিদর্শক নজরানা সুলতানা, রাজনগর গ্রাম পঞ্চায়েত প্রধান হাসুরানি গঁরাই, অ্যাহেডিনশিয়েটিভের স্বপন দাস, সুমিত সান্যাল, বিশ্বজিৎ নাথ, তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছা সেবী সংস্থার সম্পাদক সোমনাথ দে, চন্দন সিং, অসিত পাল ও অন্যান্যরা।

রাজনগর ব্লকের তাঁতিপাড়া জাগরণ স্বেচ্ছা সেবী সংস্থার সম্পাদক সোমনাথ দে জানান চারগন্ডীর মধ্যে শিক্ষা ব্যাবস্থাকে সীমাবদ্ধ না রেখে শিক্ষকরা পারিপার্শ্বিক শিক্ষা শিক্ষার্থীদেরকে হাতে-কলমে শেখাতে পারেন সেসব দিকগুলি সম্বন্ধে অবগত করানো হয় এই শিবিরে। শিক্ষা গন্ডির মধ্যে যেন সীমাবদ্ধ না থাকে কবিগুরুর সেই চিন্তাভাবনাকে বাস্তবায়িত করার লক্ষ্যেই এই শিবিরের আয়োজন। 

 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর