ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

কংগ্রেসের হাত` ধরেই হালে পানি পেতে চাইছে বামেরা কটাক্ষ

প্রকাশিত: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩২   আপডেট: ১১ আগস্ট ২০১৯ ১৯ ০৭ ৩২

আগামী পুরসভা নির্বাচন ও বিধানসভা উপনির্বাচনে 'হাত' ধরেই হালে পানি পেতে চাইছে বামেরা কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ। শুক্রবারই প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্রর সঙ্গে বৈঠক করেছেন বাম নেতৃত্ব। সূত্রের খবর, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজনৈতিক স্বার্থে রাজ্যে জোটবদ্ধ হয়ে লড়বে বাম ও কংগ্রেস। বাম ও কংগ্রেসের আসন সমঝোতাকে এদিন কড়া ভাষায় কটাক্ষ করলেন রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষ।তিনি বলেন, ''কংগ্রেস, সিপিএম যতই বৈঠক করুক, প্রয়োজনে তৃণমূল কংগ্রেসকে সঙ্গে রাখুক। বিজেপির তাতে কিছুই যায় আসে না।'' এরপরই দিলীপ ঘোষের হুঁশিয়ারি, ''৪২ শতাংশ ভোট এসেছে। সেটা এবার ৫০ শতাংশ হবে।'' দিলীপবাবু এদিন অভিযোগ তোলেন, ''কোচবিহারে বিজেপি কর্মীদের উপর হামলা হচ্ছে। গোটা রাজ্যে আমাদের কর্মীরা হেনস্থার শিকার হচ্ছে। আমাদের কর্মীরা রাজনৈতিকভাবেই তার মোকাবিলা করবে।'

গত ৮ জুন দক্ষিণ দিনাজপুরে বিজেপির এক মিছিলে গোলমাল হয়। সেই ঘটনায় আইনি গেঁড়োয় নাম জড়ায় দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদারসহ বেশ কয়েকজন জেলা নেতৃত্বের। সেই মামলার হাজিরা দিতেই আজ বুনিয়াদপুরে যান দিলীপবাবু। সকাল ১০টায় তিনি বুনিয়াদপুর কোর্টে হাজিরা দেন। এরপর দলীয় এক কর্মসূচিতে অংশ নেন। সেখান থেকে যান মালদায় দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের সঙ্গে বসেন বৈঠকে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর