সিলেট টেস্টঃ ১ম দিনে শেষে এগিয়ে নেই কোনো দলই
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ২৭ আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ২০ ০৮ ২৭
সিলেট টেস্ট, ১ম দিনঃ
সিলেটে শুরু হওয়া প্রথম টেস্টের দিন শেষে সমানে সমান লড়েছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটের মাটিতে ঐতিহাসিক এই টেস্ট ম্যাচ শুরু হয় বাংলাদেশের সাবেক অধিনায়ক আকরাম খানের ঘণ্টা বাজানোর মধ্য দিয়ে। তবে টসে জিতে ব্যাটিং নিলেও বেশ সুবিধাজনক অবস্থানে থেকে দিন শেষ করতে পারেনি জিম্বাবুয়ের ব্যাটসম্যানরা। তেমনি খুব ভালোভাবেও দিন শেষ হয়নি বাংলাদেশী বোলারদের।
স্পিন সহায়ক এই পিচে তিনজন স্পিনার আর এক পেসার নিয়েই একাদশ সাজায় বাংলাদেশ দল। দলে অভিষেক হয় অলরাউন্ডার আরিফুল হক ও লেফট আর্ম অর্থোডক্স নাজমুল ইসলাম অপুর। অন্যদিকে জিম্বাবুয়ে দলে অভিষেক হয় ব্রেন্ডন মাবুতা ও হ্যামিল্টন মাসাকাদজার ছোট ভাই ওয়েলিংটন মাসাকাদজার।
দিনের শুরুতে বেশ দেখে শুনেই শুরু করে ওপেনার ব্রায়েন চারী ও দলীয় অধিনায়ক মাসাকাদজা। তবে ঘণ্টাখানেক বাংলাদেশী বোলারদের আক্ষেপে পোড়ালেও ভুল শট খেলে সাজঘরে ফেরেন ডানহাতি ব্যাটসম্যান চারী। তাইজুলের বলে বোল্ড হন এই ওপেনার। দ্বিতীয় উইকেট জুটিতেও তেমন কোনো সুবিধা করতে পারেনি টেলর-মাসাকাদজা। তাইজুল ইসলামের ঘূর্ণিতে পরাজিত হয়ে টেলর ক্যাচ তুলে দেন শর্ট লেগে থাকা নাজমুল হোসেন শান্তর হাতে। আউট হওয়ার আগে ব্রেন্ডন টেলর স্কোর বোর্ডে নিজের নামে যোগ করেন মাত্র ৬ রান। মধ্যাহ্ন বিরতির আগ পর্যন্ত অবশ্য আর কোনো বিপদ হতে দেননি মাসাকাদজা ও সেন উইলিয়ামস। স্কোর বোর্ডে ৮৫ রান তুলে মধ্যাহ্ন বিরতিতে যায় জিম্বাবুয়ে। তবে মধ্যাহ্ন বিরতি থেকে ফিরেই বাংলাদেশকে ব্রেকথ্রু এনে দেন সিলেটের লোকাল বয় আবু জায়েদ রাহী। অর্ধ-শত হাঁকানো জিম্বাবুয়ে অধিনায়ক মাসাকাদজাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন এই পেসার।
এরপর দ্রুতই ফিরে যান জিম্বাবুয়ে দলের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান সিকান্দার রাজা। সরাসরি বোল্ড হন নাজমুল ইসলাম অপুর বলে। আর টেস্ট ক্যারিয়ারে প্রথম উইকেট পেয়ে অপুও তা উদযাপন করে চিরচেনা- নাগিন ভঙ্গিতে।
তবে পঞ্চম উইকেট জুটিতে বাংলাদেশী বোলারদের বেশ শাসনই করে সেন উইলিয়ামস ও পিটার মুর। জিম্বাবুয়ে চা বিরতিতে যায় ওই চার উইকেট নিয়েই। প্রথম দুই সেশনের বিচারে তখন অবশ্য জিম্বাবুয়ে থেকে বেশ এগিয়েই ছিল বাংলাদেশ। প্রথম সেশনে ৩১ ওভারে ৮৫ রান করতে যেখানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। সেখানে দ্বিতীয় সেশনে সমান ওভার খেলে স্কোর বোর্ডে মাত্র ৬৪ রান জমা করতে দুই উইকেট হারায় তারা।
কিন্তু তৃতীয় সেশন পুরোটাই ছিল জিম্বাবুয়ের ব্যাটসম্যানদের দখলে। সেন উইলিয়ামস আর পিটার মুর বেশ দেখে শুনেই খেলতে থাকে বাংলাদেশী স্পিনারদের। অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ ঘুরিয়ে ফিরিয়ে প্রায় সব বোলারকে ব্যবহার কেউই এনে দিতে পারেনি কাঙ্ক্ষিত ব্রেকথ্রু। তাই নিজের হাতেই বোলিংয়ের দায়িত্ব তুলে নেন মাহমুদুল্লাহ রিয়াদ। সাফল্যও পেয়ে যান বেশ দ্রুত। নিজের ব্যক্তিগত দ্বিতীয় ওভারেই ফেরান সেট হয়ে যাওয়া সেন উইলিয়ামসকে। তবে সাজঘরে ফেরার আগে বাংলাদেশী বোলারদের বেশ ভালো পরীক্ষাই নেন এই বাঁহাতি ব্যাটসম্যান। করেন দলীয় সর্বোচ্চ ৮৮ রান।
তবে দিন শেষ করার আগে আর কোনো বিপদ আসতে দেয়নি উইকেটে থাকা পিটার মুর ও রেজিস চাকাভা। অপরাজিত থেকে দিন শেষ করেন এই দুই ব্যাটসম্যান। আগামীকাল মুর ৩৭ রান ও চাকাভা ২০ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করবেন। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নিয়েছে তাইজুল ইসলাম। রাহী, নাজমুল অপু ও মাহমুদুল্লাহ পেয়েছেন একটি করে উইকেট।
১ম দিন শেষে স্কোরকার্ডঃ
জিম্বাবুয়ে (১ম ইনিংস) : (মাসাকাদজা ৫২, চারী ১৩, টেলর ৬, উইলিয়ামস ৮৮, রাজা ১৯, মুর ৩৭*, চাকাভা ২০*; রাহী ১৮-৩-৬১-১, তাইজুল ২৭-৩-৮৬-২, আরিফুল ৪-১-৭-০, মিরাজ ২১-৬-৩৭-০, মাহমুদুল্লাহ ২-০-২-১)
উইকেটের পতনঃ ১-৩৫ (চারী, ১০.৪ ওভার), ২-৪৭ (টেলর, ১৬.২), ৩-৮৫ (মাসাকাদজা, ৩১.৬), ৪-১২৯ (রাজা, ৪৭.৩), ৫-২০১ (উইলিয়ামস, ৭৬.৩)
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- দুর্নীতির অভিযোগে ১৭ ভোটে অপসারিত প্রধান, ভাষাইপাইকড় পঞ্চায়েতে ভাঙল বোর্ড!
- মালদায় সমাজসেবায় দৃষ্টান্ত রোটারি ক্লাব অব সিল্ক সিটি
- হারানো ফোনের সন্ধানে পুলিশের সাফল্য, একসঙ্গে ৩০টি মোবাইল উদ্ধার
- সুতিতে টোটো থামাতেই চক্ষু চড়কগাছ! উদ্ধার ৭১২ বোতল ফেনসিডিল
- ধুলিয়ান পৌরসভায় বড় রাজনৈতিক পালাবদল
- ডাঙায় উঠলেই অসহ্য জ্বালা, ৪ বছর ধরে পানিতেই ১৭ বছরের ইকবাল
- তিরঙ্গা যাত্রায় সামনের সারিতে হাঁটা নিয়ে বচসা, হাতাহাতি! আহত বিজেপি কর্মী
- নেতাজিকে নিয়ে মন্তব্যের জের, অনন্ত মহারাজের ‘বঙ্গবিভূষণ’ প্রত্যাহার
- স্ত্রীর ভালবাসায় আস্ত ‘তাজমহল’ বানালেন প্রৌঢ়, খরচ আড়াই কোটি!
- এনআরএসে কর্তব্যরত নার্সের রহস্যমৃত্যু, তদন্ত শুরু স্বাস্থ্য দফতরের
- আবাস যোজনায় ৭০ হাজার টাকা নেওয়ার অভিযোগ
- সাংবাদিক বাবুল হকের জীবনপঞ্জি:
মফস্বল সাংবাদিকতা থেকে সংবাদ প্রতিদিনের স্টাফ রিপোর্টার - মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- মহাদেবনগর পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগ, পাল্টা হুঁশিয়ারি প্রধানের
- সুতিতে আগ্নেয়াস্ত্র-বোমা উদ্ধার, গ্রেপ্তার ২
- আহমদপুরে এডিআরএম-কে স্মারকলিপি
- ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা
- বাড়েনি বেতন, স্থায়ীকরণ দাবিতে সরব KGBV কর্মীরা
- কাদুয়া বিট হাউস পুলিশের অভিযানে ৪০টি চোরাই মোবাইল উদ্ধার, ধৃত এক যুবক
- এক ব্যাগ রক্তে বাঁচল জীবন, সাগরদিঘীতে প্রশংসায় সিভিক কর্মী উদায়ুল ইসলাম
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- ‘সাগরদিঘি সুপার কাপ’ ফুটবলের উন্মাদনা
- বজ্রাঘাতে প্রাণ গেল কৃষকের, আতঙ্কে অসুস্থ ২ ছাত্রী
- ফরাক্কায় অপহরণের চেষ্টা,উপস্থিত বুদ্ধিতে রক্ষা স্কুলছাত্রী
- ১৫–০ ভোটে ধুলিয়ান পৌরসভার চেয়ারম্যান অপসারিত
- নিউ ফরাক্কায় রেললাইনে ধস, আপ-ডাউন দুই লাইনেই ব্যাহত ট্রেন চলাচল
- পুঁটিমারি ব্রিজ সংলগ্ন জাতীয় সড়কে ভয়াবহ ধস, রাস্তা জুড়ে মরণফাঁদ! চরম দুর্ভোগে ধুলিয়ান-ঝাড়খণ্ডগামী যাত্রীরা
- পুলিশের গাড়ি থেকে দুই বাংলাদেশি বন্দি উধাও! ধাওয়া করে ধৃত এক, পলাতক অন্যজন
- পাহাড়ি ঢলে জলমগ্ন নিশিন্দ্রা কাটান, বন্ধ ফরাক্কা-ঝাড়খণ্ড সড়ক যোগাযোগ
- ফরাক্কায় রেললাইন ধস, মেরামত চলছে জোরকদমে
- অসম প্রদেশ কংগ্রেসের সম্পাদক করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ
- বউকে পাশে রাখতে কোহলির ‘বিরাট’ আবদার
- গল টেস্ট এখন ইংলিশদের হাতে
- ফারাক্কায় NTPC-র ER-1 আন্তঃআঞ্চলিক ক্রিকেট টুর্নামেন্টের সূচনা
- ম্যাচ হারের শঙ্কায় বাংলাদেশ?
- ক্লাব ফুটবল: জেনে নিন পয়েন্ট টেবিলের সর্বশেষ অবস্থা
- ফুটবলে বদলে যাচ্ছে পেনাল্টিসহ ৩ আইন
- মাশরাফি যুগের ১৭ বছর পূর্তি আজ
- ফেডারেশন কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালের সময়সূচি
- কালিয়াগঞ্জে ব্যাডমিন্ট টুর্নামেন্ট
- পৌরসভার দেড়শ বছর পূর্তি উপলক্ষে নকআউট ফুটবল খেলার ফাইনাল খেলা অন
- কালিয়াগঞ্জ পৌরসভা ক্রীড়া সামগ্রী প্রদান ফুটবল একাডেমিকে
- বীরভূমের লাভপুর চক্রের প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া
- মাতৃভাষা দিবসে বামদের মিছিল
- বর্ষন ও নদী ভাঙনে ভাঙল ব্রিজ পিক আপ পড়ে মৃত ২ ঝুলছে রেল সেতু
