ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৫ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

শাহবাগে আন্দোলনকারীদের দাঁড়াতেই দেয়নি পুলিশ

জাগরণ প্রতিবেদক

প্রকাশিত: ৩ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৫০   আপডেট: ৩ নভেম্বর ২০১৮ ১৯ ০৭ ৫০

সরকারি চাকরির বয়সসীমা বাড়িয়ে ৩৫ বছর করার দাবিতে বাংলাদেশ ছাত্র পরিষদের পূর্বঘোষিত বিক্ষোভ কর্মসূচি পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে। সাত-আটজনকে আটক করেছে পুলিশ।  আন্দোলনকারীরা বলেছেন, তাদের কয়েক জন আহত হয়েছে।

শনিবার বেলা সাড়ে ১১টায় শাহবাগে অবস্থান নিয়ে দাবি আদায়ে বিক্ষোভ করার কথা ছিল বাংলাদেশ ছাত্র পরিষদের।  তারা সে অনুযায়ী পাবলিক লাইব্রেরির সামনে সবাই জমায়েত হয়।  তারপর মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়।  এক পর্যায়ে পুলিশ আন্দোলনকারীদের পাবলিক লাইব্রেরির গেটের ভেতরে রেখে গেট আটকে রাখে।  তখন তারা গেট ভাঙার চেষ্টা চালায়। 
পুলিশ বলেছে, যারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছিল তাদের আটক করা হয়েছে।  জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বাংলাদেশ ছাত্র পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বলেন, আমরা ছয় বছর ধরে অহিংস আন্দোলন করে আসছি।  আজ আমাদের পূর্বঘোষিত কর্মসূচি ছিল। এতে বাধা দেয়া হয়েছে।
ঘটনার বিষয়ে রমনা জোনের এডিসি আজিমুল হক বলেন, আগামীকাল রোববার সোহরাওয়ার্দী উদ্যানে একটি অনুষ্ঠান রয়েছে, যাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত থাকবেন। সে জন্য এই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ কারণে তাদের বলা হয়েছে কর্মসূচি পরে করতে। 
আটকের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন জিজ্ঞাসাবাদ শেষে তাদের ছেড়ে দেয়া হবে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর