ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৪ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পরিষ্কার পরিছন্নতা নিয়ে জেলা জুড়ে

হক নাসরিন বানু

প্রকাশিত: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ৫২   আপডেট: ৬ জুলাই ২০১৯ ০০ ১২ ৫২

অঙ্গনারী কেন্দ্রের শিশুদের পরিষ্কার পরিছন্নতা নিয়ে জেলা জুড়ে ওয়াশ কর্মসূচি।

অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে সচেতন মালদা জেলা জুড়ে চালু হচ্ছে ওয়াশ কর্মসূচি। দুটি স্বেচ্ছাসেবী সংগঠন ও মালদা জেলা প্রশাসনের আইসিডিএস দপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি চালু হচ্ছে। প্রশাসন সূত্রে জানা গেছে, পাইলট প্রজেক্ট হিসেবে প্রথমে জেলার পুরাতন মালদা ও চাচল ১ ব্লকের ৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কর্মসূচি শুরু করা হবে। এই কর্মসূচি শুরু করা নিয়ে শুক্রবার মালদা জেলা প্রশিক্ষণ কেন্দ্রে একটি কর্মশালা হয়েছে।
মালদা জেলায় ৫৫৭৩ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয়েছে। সেখানে প্রায় সাড়ে চার লক্ষ ৬ বছর বয়স পর্যন্ত  শিশুরা আসে। অভিযোগ ওই শিশুদের বেশিরভাগেরই স্বাস্থ্য বিধি বা পরিষ্কার পরিছন্নতা নিয়ে কোন ধ্যান ধারণা নেই । ফলে তারা না না পেটের রোগে ভোগে। ডায়েরিয়াতেও আক্রান্ত হয়। এবার থেকে ওয়াস কর্মসূচিতে এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের শিশুদের ও স্বাস্থ্যবিধি সহ পরিষ্কার পরিচ্ছন্ন তা বোধ নিয়ে সচেতন করা হবে। এবং কিভাবে তা হবে তা হাতে-কলমে শেখানো হবে। আইসিডিএস সূত্রে জানা গিয়েছে, পাইলট প্রজেক্ট হিসেবে মালদা জেলার পুরাতন মালদা ব্লকের ২৮ টি ও চাচল ১ ব্লকের ২৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে এই কর্মসূচি চালু করা হবে। এই দুই ব্লকের ৫৬ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে কর্মসূচি সফল হলে জেলার বাকি সব অঙ্গনারী কেন্দ্র গুলোতে তা চালু করা হবে। আইসিডিএস প্রকল্পের মালদা জেলা প্রকল্প অধিকর্তা অশোক কুমার পোদ্দার বলেন, এই কর্মসূচিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র গুলিতে আসা শিশুদের খাবারের আগে সাবান দিয়ে হাত ধোয়া, শৌচকর্মের পরে সাবান দিয়ে হাত ধোয়া প্রভৃতি শেখানো হবে। এছাড়া কি করে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা যায় সেসব শেখানো হবে। এদিন জেলা প্রশিক্ষণ কেন্দ্র এ নিয়ে একটি কর্মশালা হয়েছে সেখানে জেলাশাসক কৌশিক ভট্টাচার্য উপস্থিত ছিলেন। আইসিডিএস প্রকল্পের বিভিন্ন ব্লকের সুপারভাইজারদের কর্মশালায় প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর