ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

বীরভূমের পাথরচাপুড়ির মাজারের আধিকারিকের বিরুদ্ধে বিক্ষোভ

খান আরশাদ, বীরভূম

প্রকাশিত: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ৪৯   আপডেট: ২ জুলাই ২০১৯ ০০ ১২ ৪৯

বিক্ষোভে শামিল মহিলারাও। (ইনসেটে)- আশ্বাস দিচ্ছেন বিধায়ক মইনুদ্দিন শামস

বিক্ষোভে শামিল মহিলারাও। (ইনসেটে)- আশ্বাস দিচ্ছেন বিধায়ক মইনুদ্দিন শামস

 

 

বীরভূম জেলার অন্যতম ধর্মীয় পীঠস্থান পাথরচাপুড়ি। এখানের সুপ্রসিদ্ধ দাতা বাবার মাজারে নিয়োজিত সরকারী আধিকারিকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ মিছিল করলেন গ্রামবাসীরা। এই বিক্ষোভ মিছিল পাথরচাপুড়ি গ্রাম পরিক্রমা করে মাজারের প্রধান ফটকের কাছে এসে শেষ হয়। তাঁদের অভিযোগ দাতা মেহবুব শাহ ওলির মাজারে নিয়োজিত এক্সিকিউটিভ অফিসার আব্দুল হাসিদ এখানে নানারকম দূর্নীতিতে জড়িয়ে পড়েছেন। গ্রামবাসীদের পক্ষ থেকে সেখ ফুলচাঁদ, মহঃ সাহাবুদ্দিন, মুজফফর হোসেন খান জানান আব্দুল হাসিদ সাহেব তাঁর অধিনস্থ কর্মচারীদের সম্পুর্ন নিজের ইচ্ছায় নিয়োগ ও কর্মচ্যুত করেন এবং তাদের সঙ্গে দুর্ব্যবহার করেন। এছাড়া পাথরচাপুড়িতে বেশ কিছু গাছ কাটা হয়েছিলো আব্দুল হাসিদের নির্দেশে। কিন্তু এরপর আর ওই গাছগুলির স্থলে কোন গাছ নতুন করে রোপণ করা হয়নি। যেখানে সর্বত্রই গাছ লাগান প্রাণ বাঁচান, একটি গাছ একটি প্রাণ প্রভৃতি স্লোগান দিয়ে গাছ লাগানোর তাগিদ দেওয়া হচ্ছে জনগনকে। সেখানে সরকারী আধিকারিক আব্দুল হাসিদ এখানে গাছ লাগানোর কোন উদ্যোগই নেননি বলে আক্ষেপ গ্রামবাসীদের। এছাড়া এখানকার যে কোন ধরনের উন্নয়নের কাজ তিনি স্থানীয়দের অন্ধকারে রেখে করছেন। ফলে প্রকৃত উন্নয়ন হচ্ছেনা বলে জানান স্থানীয় বাসিন্দা শাহাবুদ্দিন। সরকারী আধিকারিক আব্দুল হাসিদ অবশ্য এসব অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবী তিনি কোনওভাবেই কোন দূর্নীতির সঙ্গে জড়িত নন। এদিকে এই বিক্ষোভ মিছিল চলাকালীন সেখানে এসে উপস্থিত হন পাথরচাপুড়ি উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান তথা নলহাটির বিধায়ক মইনুদ্দিন শামস। তাঁকে ঘিরে বিক্ষোভকারীরা ওই সরকারী আধিকারিক আব্দুল হাসিদের বিরুদ্ধে সমস্ত অভিযোগ তুলে ধরেন। মইনুদ্দিন শামস গ্রামবাসীদের বলেন বিষয়টি নিয়ে খুব শীঘ্রই তিনি বৈঠক করবেন এবং সমাধানের চেষ্টা করা হবে। তাঁর আশ্বাসে গ্রামবাসীরা বিক্ষোভ তুলে নেন। 

 

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর