ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

রোববার   ০৬ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২২ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

দুর্নীতি রুখতে কঠোর পদক্ষেপ মৌসম বেনাজির নুরের

হক নাসরিন বানু

প্রকাশিত: ২৩ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৭   আপডেট: ২৩ জুন ২০১৯ ১৬ ০৪ ৪৭

মালদা

দুর্নীতি রুখতে এবার কঠোর পদক্ষেপ করার ইঙ্গিত দিল মালদা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি মৌসম বেনজির নূর। দলের জেলা সভাপতি মৌসম নুর সম্প্রতি তার দলীয় কার্যালয়ে এই বিষয়ে একটি বৈঠক করেন বলে জানা গেছে।৷ ওই বৈঠকে তৃণমূলের বিভিন্ন স্তরের নেতারা হাজির ছিলেন। জনসংযোগ বাড়াতে ও একই সঙ্গে মানুষের কাছ থেকে দুর্নীতির বিষয়ে বিভিন্ন অভিযোগ নেওয়ার জন্য একটা টোল ফ্রি নাম্বার চালু করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল। শুধু মালদা জেলার জন্যই ওই টোল ফ্রি নাম্বার খোলা থাকবে। দূরদূরান্ত থেকে মালদায় এসে মানুষকে আর অভিযোগ করতে হবে না। টোল ফ্রি নাম্বারে দুর্নীতি বিষয়ে যে সব তথ্য পাওয়া যাবে সেগুলি প্রশাসনের কাছে হাজির করবে তৃণমূল নেতারা। তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হবে। তবে কবে এই টোল ফ্রি নাম্বার চালু হবে তা এখনও জানাতে পারেনি তৃণমূল কংগ্রেস। মৌসম নুর বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কাট মানি, দুর্নীতি এই সব বন্ধ করতে বলেছেন। তৃণমূলে থেকে দুর্নীতি করা যাবে না। আমরা প্রশাসনকে বলেছি, তৃণমূলের কোনো নেতাকর্মীর দুর্নীতির প্রমাণ হলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। তবে বিরোধী দলের ক্ষেত্রেও একই ব্যবস্থা নেওয়া হোক। মৌসম নুর জানান, বিভিন্ন জায়গায় সরকারি কাজের দুর্নীতি নিয়ে অভিযোগ জানার জন্য আমরা কিছু ব্যবস্থা করতে চাইছি। দলীয় ভাবে জেলাস্তরে একটা দুর্নীতি দমন সেল খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একটা টোল ফ্রি নাম্বারও চালু করা হবে। সেই বিষয়ে কয়েকজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। এরই সাথে একটা অ্যাপ চালু করা যায় কিনা তাও ভেবে দেখা হচ্ছে। কবে থেকে এই ব্যবস্থা পুরোপুরি চালু হবে তা এখনই বলা যাচ্ছে না। তবে আমরা বিভিন্ন জায়গায় এই বিষয়ে যোগাযোগ করছি।

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর