কাঁটাতারের পারের যাত্রা অভিনেতা জ্যোতিষ চন্দ্র দাস আজ স্মৃতির
পল মৈত্র
প্রকাশিত: ১৪ জুন ২০১৯ ২১ ০৯ ০২ আপডেট: ১৪ জুন ২০১৯ ২১ ০৯ ০২
কাঁটাতারের পারের যাত্রা অভিনেতা জ্যোতিষ চন্দ্র দাস আজ স্মৃতির রোমন্থনে
পল মৈত্র, দক্ষিন দিনাজপুরঃ
হ্যারিকেন আবার কখনও হ্যাচাকের আলোতে অভিনয় করে মঞ্চ কাঁপিয়েছেন একসময়। সেসব দিন এখণ এলিডি আলোর মতো স্মৃতিতে ভাসে। সেইসব কথাই বলছিলেন, ওপার বাংলার দিনাজপুরের জ্যোতিষ চন্দ্র দাস। দেশভাগের যন্ত্রণা কাঁধে নিয়ে সাত বছর বয়সে বাবা মায়ের হাত ধরে দেশ ছাড়েন। তারপর থেকেই দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ব্লকের সাওয়াই বানিয়াকুড়ি গ্রামে বাস শুরু। শৈশবের অনেক স্মৃতিই জড়িয়ে আছে এখানে। ইন্দ্রা প্রাইমারি স্কুলে প্রাথমিক শিক্ষার পর বাউল পরমেশ্বর উচ্চ বিদ্যালয়ে উচ্চ শিক্ষার পাঠ নেন। অভাব অনটনের সংসারে কলেজ পড়ার ইচ্ছে থাকলেও সম্ভব হয়নি। বয়স ১৫, অভিনয়ের ‘অ’ টুকুও বোঝেননা তখন। পাড়ার যাত্রাদলে নাম লিখিয়েছেন সবে। ‘কবিচন্দ্রাবতী’ যাত্রাপালায় প্রহরীর অভিনয়ের জন্য অভিনেতার হদিস চলছিল। বছর পনেরোর লম্বাটে জ্যোতিষ সেদিন সাহস নিয়ে এগিয়ে এসেছিল। ছোটো চরিত্র বলে পরিচালকও ভরসা করেছিল জ্যোতিষের প্রতি। ঘন্টা দুয়েক পরেই মঞ্চে ডাক পরবে জ্যোতিষের। ভয়ে জড়োসরো হয়ে আছে সে। মঞ্চে ওঠার ভয়ে, ফাঁক পেলেই ছলেবলে পালানোর ধান্দা খুঁজছে। যাত্রাটিমের কমিটির লোকেরা হাত ধরে আটকে রেখেছিল তাঁকে, যাতে ব্যাটা পালাতে না পারে। কথা বলতে বলতেই বেরিয়ে এলো আরও কত সব টুকরো স্মৃতি। তারপর থেকেই অভিনয় টাকে আপন করে নিয়েছিলেন নিজের কাছে। এরপর প্রসাদ কৃষ্ণ ভট্টাচার্য রচিত ‘লৌহকপাট’ যাত্রা পালায় বাসক চরিত্রে অভিনয় করেন। তারপর থেকেই সাওয়াই এর অপরুপ নাট্য সংসদের সঙ্গে বিভিন্ন স্থানে অভিনয় করতে যেতেন। খুনের জবাব সামাজিক যাত্রাপালা, দেবী সুলতানা, অচল পয়সা, ভৌরব গঙ্গোপাধ্যায় রচিত মা মাটি মানুষ , ব্রজের বাসুরী, সেলাই করা সংসার, কলির ধারা সহ বিভিন্ন যাত্রাপালায় অভিনয় করেন। অভিনয় সঙ্গে সঙ্গে কাঁধে এসে পরে অপরুপ নাট্য সংসদ পরিচালনার গুরু দ্বায়িত্ব। প্রায় আশির দশক থেকে ১৬ জন সদস্য কে নিয়ে চালিয়ে আসছেন অপরুপ নাট্য সংসদ। বহুবার অভিনয় করতে গিয়ে প্রসংশিত হয়েছে বিভিন্ন স্থানে। একসময় নকশাল আন্দোলনের সঙ্গে জড়িয়ে পরেছিলেন। সময়ের কাঁটা অনেক গড়িয়েছে। বয়স বাড়ছে। যৌবনের সেই উচ্ছাস উদ্দিপনা আর নেই। বছর দুয়েক হল অভিনয় ছেড়ে দিয়েছেন। যাত্রাপালা করার জন্য ভালো অভিনেতাও অভাব এসময়। অনেকটা আক্ষেপের সুরেই বললেন, “অভিনয় করতে গেলে ঘর-সংসার ছাড়তে হতে পারে। এখন কার ছেলেমেয়েরা তো সামান্য মোবাইল টুকুকেই ইগনোর করতে পারে না। তাহলে অভিনয় শিখবে কি করে !” ৭২ বছর বয়সে এসেও বাংলার যাত্রাশিল্প কে টিকিয়ে রাখার আপ্রাণ লড়াই চালিয়ে যাচ্ছেন দক্ষিণ দিনাজপুরের জ্যোতিষ চন্দ্র দাস।
- আমিরুলের ঘনিষ্ঠ যুবনেতা গ্রেফর সালাম,সরগরম রাজনীতি মহল
- কবিতা - একটি অবাস্তব সত্য
- কবিতা - লড়াই
- অনাস্থার পর নতুন বোর্ড, ভাসাইপাইকড় পঞ্চায়েতের প্রধান-উপপ্রধানকে সংবর্ধনা নুর আলমের
- সামসেরগঞ্জে বিপুল পরিমাণ নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার, গ্রেপ্তার এক
- মাউন্টিং পাবলিক স্কুলে ভর্তি পরীক্ষায় পড়ুয়াদের ঢল
- মিঠুন-শ্রাবন্তীর উপস্থিতিতে জমজমাট ‘স্টার লাইট অনন্য সম্মান ২০২৬
- অন্নপূর্ণা ভাণ্ডার ও SIR-এর নামে সই সংগ্রহ, এলাকাবাসীকে সতর্ক করলেন পঞ্চায়েত প্রধান
- ৫০০ পিস ফেনসিডিল-সহ গ্রেফতার মালদার যুবক
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার?
- উচ্চ মাধ্যমিকে বাতিল হচ্ছে সেমেস্টার? পালাবদলের পর পুরোনো নিয়মে ফেরার জল্পনা
- সুজিত মণ্ডল খুনকাণ্ডে বড় মোড়! পালানোর চেষ্টার অভিযোগ, পুলিশের গুলিতে মৃত্যু অভিযুক্ত সামাউন শেখের
- কবিতা - টাকা
- সিসিটিভি ও মোবাইল ডেটার সূত্রে ২৪ ঘণ্টায় ফরাক্কা খুনের কিনারা, গ্রেফতার মূল অভিযুক্ত
- সামশেরগঞ্জে আগ্নেয়াস্ত্র-কার্তুজ-সহ গ্রেফতার যুবক, উদ্ধার ২টি আগ্নেয়াস্ত্র ও ২ রাউন্ড কার্তুজ
- পরকীয়ার সন্দেহে স্বামীকে খুনের অভিযোগ,সাংবাদিক বৈঠক পুলিশের
- রাস্তা পারাপারের সময় দুর্ঘটনা, প্রায় ২০০ মিটার ছেঁচড়ে নিয়ে যাওয়ার অভিযোগ পরিবারের; মৃতের বাড়িতে শোকের ছায়া
সামশেরগঞ্জের চকসাপুরে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ১৪ চাকা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু এক ব্যক্তির - ফারাক্কায় ধানখেত থেকে অজ্ঞাত যুবকের গলাকাটা দেহ উদ্ধার, ঝাড়খণ্ড সীমান্তে চাঞ্চল্য
- ধুলিয়ান গঙ্গাঘাটে কড়া নিরাপত্তায় প্রতিমা বিসর্জন, তৎপর পুলিশ-প্রশাসন
- প্রতিমা বিসর্জনে অপ্রীতিকর ঘটনা রুখতে তৎপর পুলিশ, মাঝিদের নিয়ে বিশেষ বৈঠক
- সামশেরগঞ্জের বেতবোনায় প্রশাসনের উদ্যোগে বস্ত্র ও খাদ্যসামগ্রী বিতরণ
- ধুলিয়ানে পুজোর উপহার, শতাধিক শিশুর হাতে নতুন পোশাক তুলে দেওয়ার উদ্যোগ চুন্নুর।
- ঘৃণার আগুন নিভিয়ে দাও মৈত্রীর প্রদীপ জ্বেলে দাও
- ভেজাল হলুদ কাণ্ডে ধৃতকে আদালতে পাঠাল সামসেরগঞ্জ থানার পুলিশ
- এনটিপিসি ফরাক্কার প্রশিক্ষণে ৩০ জনেরই চাকরি বৈষ্ণবন
- সামশেরগঞ্জে ভেজাল হলুদ তৈরির কারখানায় পুলিশের অভিযান, গ্রেফতার এক
- রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩০০ গ্রাম হেরোইন উদ্ধার, গ্রেফতার চার
- পাকুড়-বাংলা সীমান্তে ফের চালু টোটো স্ট্যান্ড, স্থায়ী সমাধানের অপেক্ষায় সীমান্তবাসী
- অনুষ্ঠিত হলো নিখিলবঙ্গ মেধা অন্বেষণ উৎকর্ষ অভিযান ২০২৬
- আয়না
- আসামে ১৭ টি জেলায় নতুন ডিসি
- হেডিংঃসরনা ধর্মের স্বীকৃতির দাবী আদিবাসী সমাজের সভায়
- মালে শুরু হলো সপ্তদশ বার্ষিকী সাংস্কৃতিক বিচিত্রানুষ্ঠান
- চাঁচলকে পুরসভা করার প্রস্তাব মৌসমকে
- শীতের মরশুম শুরু হতেই খেঁজুর গাছের রস সংগ্রহে ব্যাস্ত গাছিরা
- মৌসম বেনেজির নুরের নির্দেশে বুথে বুথে জনসংযোগ যাত্রা শুরু
- আন্তর্জাতিক যোগদিবস পালিত গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে
- বিদ্যুতের তার ছিড়ে তরিৎপিষ্ট হয়ে চার গরুর মৃত্যু নাগরাকাটায়
- প্রধান শিক্ষকের অবসরের বিদায় অনুষ্ঠানে কান্নায় ভেঙে পড়েন ছাত্রর
- দুই লক্ষ টাকার জালনোট সহ গ্রেফতার এক
- অসমের ২৫ জেলায় বন্যা
- লোকপূরে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা আদিবাসী মহিলার
- পিতৃপক্ষের অবসান ঘটিয়ে শুরু হলো দেবীপক্ষের সূচনা,
- ক্রাইম মনিটরিং সেলের পুলিশের জালে কোটি টাকা মূল্যের বিষসহ গ্রেফতা
- পার্থেনিয়াম নিধনে হাতে মাঠে নামলেন তুলসীহাটা পঞ্চায়েত
