ব্রেকিং:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv মুর্শিদাবাদের ফরাক্কার বেওয়া-২ পঞ্চায়েতের নিশিন্দ্রা গ্রামে ভোটার তালিকা ভুয়ো ভোটার। জঙ্গিপুর পুলিশ জেলার উদ্যোগে মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা সভা। ন্যাশনাল প্রেসিডেন্ট এমকে ফাইজির গ্রেপ্তারের প্রতিবাদে সামশেরগঞ্জে পথসভা SDPI এর ফের সামশেরগঞ্জের হাউস নগর ১২ নম্বর জাতীয় সড়কে পথদুর্ঘটনা, অল্পের জন্য রক্ষা গাড়িচালকের জামাইবাবুর হাতে ধর্ষিতা নাবালিকা

সোমবার   ০৭ সেপ্টেম্বর ২০২৬   ভাদ্র ২৩ ১৪৩৩   ২০২৬৭ ২০২৬৩ ২০২৬১

সর্বশেষ:
পুষ্প প্রভাত টিভিতে স্বাগতম। পুষ্প প্রভাত টিভি বাংলা নিউজ চ্যানেলে পাবেন: ব্রেকিং নিউজ, রাজ্য ও জাতীয় খবর, আন্তর্জাতিক ও ইসলামী দুনিয়ার খবর, শিক্ষা, খেলা ও বিনোদন, আলোচনা ও ময়দানি প্রতিবেদন, সরাসরি মাঠ পর্যায়ের প্রতিবেদন ও টক শো।সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন চাপুন – গুরুত্বপূর্ণ কোনও খবর যেন বাদ না যায়! আমাদের অফিসিয়াল সাইটে: https://puspaprovat.com/ Links. FACEBOOK PAGE PUSPA PROVAT www.facebook.com/puspaprovattv. INSTAGRAM www.instagram.com/puspaprovat. TWITTER www.twitter.com/puspaprovat. Puspa Provat (Bengali news) https://puspaprovat.com/ LINKEDIN linkedin.com/company/puspaprovat. YOUTUBE www.youtube.com/@PuspaProvattv

ঈদের মাত্র আর একটি দিনের প্রতীক্ষা

হক জাফর ইমাম

প্রকাশিত: ৩ জুন ২০১৯ ১৯ ০৭ ৩১   আপডেট: ৩ জুন ২০১৯ ১৯ ০৭ ৩১

মালদাঃ

ঈদের মাত্র আর একটি দিনের প্রতীক্ষা৷ একমাস রমজানের রোজা রাখার পর খুশির ঈদের আনন্দে মেতে উঠবেন মুসলিম সম্প্রদায়ের মানুষ৷ এই জেলার ইতিহাস অবশ্য জানান দেয়, শুধু মুসলমানরাই নয়, এখানে তাদের সঙ্গে মেতে ওঠে হিন্দু ধর্মাবলম্বীরাও৷ ইদ বললে চোখের সামনে লোভনীয় লাচ্ছা, সিমুই যেমন ভেসে ওঠে, তেমনই নাক খুঁজে বেড়ায় আতরের মিষ্টি সুগন্ধ৷ খস, গুলাব, জেসমিন, হরেক আতর সহজলভ্য বছরের ঠিক এই সময়ই৷ বিশেষত মালদা শহরের বিভিন্ন বাজারে এই সময় জেলার বিভিন্ন জায়গা থেকে এসে পসরা সাজান বিক্রেতারা৷ কিন্তু সেই আতর কিংবা লাচ্ছা বিক্রেতাদের এখন বড়োই দুর্দিন৷ কারণ, বাজার এখন শহরের সঙ্গে সঙ্গে ছড়িয়েছে গ্রামেও৷ 
    আজ মালদা শহরের চিত্তরঞ্জন পৌরবাজারের লাচ্ছা ও আতর বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নিজেদের ব্যবসায় তাঁরা প্রত্যেকেই গ্রামের ক্রেতাদের উপর বেশি নির্ভরশীল৷ কিন্তু এবছর গ্রাম থেকে শহরে আসা ক্রেতার সংখ্যা অনেকটাই কমে গেছে৷ তাঁরা সকলেই জানাচ্ছেন, এখন গ্রাম থেকে গ্রামান্তরেও ইদের জমজমাট বাজার বসে যাচ্ছে৷ সেই সব বাজারে বিভিন্ন ধরনের লাচ্ছা, সিমুই থেকে শুরু করে নানা ধরনের আতর, সবই পাওয়া যাচ্ছে৷ দামও মোটামুটি একই৷ এবছর শহরের বাজারে বিভিন্ন ধরনের লাচ্ছার দাম ১২০ থেকে ২২০ টাকা৷ একই দামে একই লাচ্ছা পাওয়া যাচ্ছে গ্রামেও৷ ফলে গ্রামের মানুষজন এখন আর খুব একটা শহরে আসছেন না৷
    এদিকে গত ১৫ থেকে ২৫ বছর ধরে মানিকচকের আতর বিক্রেতারা শহরে নিজেদের আতরের পসরা নিয়ে আসেন৷ এবারও তাঁদের দুজন চিত্তরঞ্জন পৌরবাজারে নিজেদের সুগন্ধের সম্ভার নিয়ে এসেছেন৷ কিন্তু এবার তাঁদের ব্যবসাও বিশেষ জমেনি৷ কারণটা একই৷ গ্রামেই চলে গেছে বাজার৷ তবুও তাঁরা আশাবাদী, আগামী দুদিনে হয়তো পরিস্থিতির বদল হতে পারে৷ ইদের শহরে উঠে আসতে পারে গ্রামের মানুষজন এটাই ভরসা৷

Puspaprovat Patrika
এই বিভাগের আরো খবর